ভুটানকে ৬ গোলে হারালো বাংলাদেশ
সোমবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের ভুলে দ্বিতীয় মিনিটেই লিড পায় বাংলাদেশ। গোলমুখ থেকে বিপদমুক্ত করতে গিয়ে তহুরা খাতুনের গায়ে উল্টো বল মেরে বসেন ভুটান ডিফেন্ডার কর্মা ওয়াংমো। স্বাগতিক স্ট্রাইকারের গায়ে লেগে বল দিক পাল্টে জড়ায় জালে।
গোলের পর ম্যাচ আর বলের নিয়ন্ত্রণ পুরোটাই নিজেদের পায়ে রাখে বাংলাদেশ। ২১ মিনিটে মারিয়ার ক্রস থেকে শাহিদা আক্তার রিপার হেড আটকে দেন কর্মা ইয়ুডেন। ৩১ মিনিটে শামসুন্নাহার সিনিয়রের ক্রস থেকে আনুচিং মোগিনির হেডও খুঁজে পায়নি জাল।
ভালো কয়েকটি সুযোগ নষ্ট হওয়ার পর ৪১ মিনিটে বাংলাদেশকে দ্বিতীয় গোল উপহার দেন শাহেদা আক্তার রিপা। ডানপ্রান্ত ধরে একাই ডি-বক্সে ঢুকে যান রিপা, ডান পায়ে নেন কোনাকুনি এক শট। সেই শটেই বল ঢোকে জালে।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বাংলাদেশকে তৃতীয় গোল উপহার দেন তহুরা। ডি-বক্সের ডানপ্রান্ত থেকে মাপা এক ক্রস দিয়েছিলেন রিপা। সেখান থেকে বামপ্রান্তে থাকা তহুরার হেড পোস্টের ডানপ্রান্ত দিয়ে খুঁজে পায় জাল।
৪৭ মিনিটে দলের চতুর্থ আর নিজের ব্যক্তিগত দ্বিতীয় গোল পান রিপা। বক্সের বাইরে থেকে রিপার শট ভুটান গোলরক্ষকের হাত ফস্কে জড়ায় জালে।
গোল পেতে পারতেন অধিনায়ক মারিয়া মান্ডাও। ৬৭ মিনিটে তার ২৫ গজ দূর থেকে বাংলাদেশ অধিনায়কের জোরাল শট ফিরিয়ে দেন ভুটানের বদলি গোলরক্ষক কিংজ্যাং ডেমা।
পরের মিনিটেই অবশ্য অধিনায়কের আক্ষেপ মিটিয়ে চোখজুড়ানো গোল করেন ঋতুপর্না চাকমা। ডি-বক্সের ভেতরে ভুটানের দুই খেলোয়াড়ের পা ঘুরে বল পেয়েছিলেন ঋতুপর্না। সামনে প্রতিপক্ষের এক খেলোয়াড় দাঁড়িয়ে থাকায় শট নেওয়ার মতো জায়গা ছিল অল্প। নিজের শরীরকে হাল্কা বাঁকিয়ে জায়গা বানিয়ে বাম পায়ে বেশ জোরের সঙ্গে নেওয়া ঋতুপর্নার শট ভুটানের এক ডিফেন্ডারের গায়ে লেগে ঢুকে যায় জালে।
যোগ করা সময়ে বাংলাদেশকে ষষ্ঠ গোল এনে দেন অধিনায়ক মারিয়া। ডি-বক্সে জটলার ভেতর থেকে বাঁ পায়ের শটে গোল তুনে নেন অনূর্ধ্ব-১৫ সাফ জয়ী অধিনায়ক। একইসঙ্গে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- যুক্তরাষ্ট্র বনাম তুরস্ক ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নেদারল্যান্ডস বনাম তিউনিসিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জাপান বনাম সুইডেন: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচে একাদশে বড় পরিবর্তন আনছে লিওনেল স্কালোনি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live