অবিশ্বাস্য ব্যাটিং: ‘১৭৬’ করে থামলেন মিঠুন, মিজানুরের ব্যাটে ‘১৬২’
চট্টগ্রামে বিসিবি উত্তরাঞ্চলকে ২১৯ রানে অলআউট করে ওয়ালটন মধ্যাঞ্চল প্রথম দিন শেষ করেছিল বিনা উইকেটে ৬১ রান নিয়ে। দ্বিতীয় দিন উদ্বোধনী জুটি আরও ভয়ংকর হয়ে ওঠে।
প্রথম উইকেটে মিঠুন ও মিজানুর গড়েন ৩২৭ রানের পার্টনারশিপ। জুটি ভাঙে মিজানুর বিদায় নিলে। তবে তার আগে ২৪৩ বলের মোকাবেলায় ২১টি চার ও ৩টি ছক্কায় ১৬২ রান করেন ঘরোয়া ক্রিকেটের এই নিয়মিত পারফর্মার।
মিজানুরের বিদায়ের খানিক পর বিদায় নিতে হয় আসরের প্রথম শতক হাঁকানো মিঠুনকেও। আউট হওয়ার আগে দেড়শর মাইলফলক ছুঁয়ে মিঠুন দিচ্ছিলেন ডাবল সেঞ্চুরির ইঙ্গিত। ২৫৭ বলে ২১টি চার ও ৩টি ছক্কায় ১৭৬ রান করে থামেন তিনি। মিজানুরকে নাঈম ইসলাম ও মিঠুনকে নোমান চৌধুরী সাজঘরে ফেরান।
তাদের বিদায়ের পর দিন দেখেশুনে পার করেছেন সৌম্য সরকার ও সালমান হোসেন ইমন। ইমন ৫৪ বলে ৪০ ও সৌম্য ৬৫ বলে ৩৯ রান করে অপরাজিত রয়েছেন। ১০৩ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে উত্তরাঞ্চলের সংগ্রহ ৪৩০ রান। দলটির লিড ২১১ রান।
সংক্ষিপ্ত স্কোর
টস : ওয়ালটন মধ্যাঞ্চল
বিসিবি উত্তরাঞ্চল : ২১৯/১০ (৬৫.১ ওভার)
ইমন ৪৬, মার্শাল ৩৫
রবিউল ৩৭/৩, শুভাগত ২১/২
ওয়ালটন মধ্যাঞ্চল : ৪৩০/২ (১০৩ ওভার)
মিঠুন ১৭৬, মিজানুর ১৬২, সালমান ৪০*, সৌম্য ৩৯*
নাঈম ৩৩/১, নোমান ৬৫/১
মধ্যাঞ্চলের লিড ২১১ রান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম