বাবর-কোহলি টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচে কী নিয়ে কথা হয়েছিল অবশেষে এল উত্তর
ম্যাচ হেরেও সোশ্যাল মিডিয়ার মন জয় করে নিয়েছিলেন বিরাট কোহলি। তিনি অসাধারণ জয়ের জন্য পাক ওপেনার মহম্মদ রিজওয়ানকে বুকে টেনে নেন। ম্যাচের আগে কোহলি ও বাবরের হাসি মুখে কথোপকথনও ভাইরাল হয়েছিল। সেই প্রসঙ্গে এক রিপোর্টার বাবরকে জিজ্ঞাসা করেন, "বাবর এই সিরিজ নিয়ে অনেক প্রশ্ন হয়েছে। কিন্তু আমি কথা বলব টি-২০ বিশ্বকাপ নিয়ে।
একটি ভিডিও সেসময় সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল, যেখানে দেখা যায় আপনি আর বিরাট কোহলি গল্প করছিলেন। তো আপনারা কী নিয়ে কথা বলছিলেন? আপনি বিরাটকে বা বিরাট আপনাকে কী বলেছিল? বিরাটকে ক্যাপ্টেনসি থেকে সরিয়ে দেওয়ার পর থেকে ও একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশ্বকাপে কী নিয়ে কথা হয়েছিল?" পাক ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার সেই রিপোর্টারকে থামিয়ে বলেন, "আপনাকে থামানোর জন্য দুঃখিত। এটা পিসিবি-র সাংবাদিক বৈঠক। আপনার যদি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে কোনও প্রশ্ন থাকে, তাহলেই জিজ্ঞাসা করুন।"
এরপর সাংবাদিক বলেন, "আমার মনে হয় না, আমি কোনও বিতর্তিক প্রশ্ন করেছি। অত্যন্ত সরল ও হাল্কা ছলের প্রশ্ন। আমি শুধু বাবরের থেকে জানতে চেয়েছি দু'জনের কী নিয়ে কথা হয়েছিল! বাবর চাইলে ও উত্তর দিতে পারে।" এই প্রশ্নে খানিক হতবাক হয়ে যান বাবর।
তারপর তিনি বলেন, "অবশ্যই আমাদের কথা হয়েছিল। কিন্তু সবার সামনে আমি সেটা প্রকাশ্যে কেন আনব?" বাবর এই উত্তর দিয়ে তাঁর আর কোহলির সম্পর্কের সমীকরণও বুঝিয়ে দিলেন। সেদিন ভারতের ১৫২ রান তাড়া করতে নেমে বাবর-রিজওয়ান একাই ম্যাচের ভাগ্য লিখে দিয়েছিলেন। ৫৫ বলে ৭৯ করেন রিজওয়ান। আর বাবর করেছিলেন ৫২ বলে ৬৮ রান। কোহলির সঙ্গে সবক্ষেত্রেই তুলনা চলে বাবরের। এই ম্যাচে তাঁর ভারতীয় প্রতিদ্বন্দ্বীকে একেবারে ম্রিয়মাণ করে দিয়েছিলেন বাবর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম