ভুল সূচি প্রকাশ করেছিল উয়েফা, মেসি রোনালদোর মধ্যকার ম্যাচ নিয়ে জানা গেল নতুন খবর
সমস্যার সূত্রপাত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে নিয়েই। প্রাথমিক ভাবে ম্যান ইউয়ের মুখোমুখি হয়েছিল ভিয়ারিয়াল। যে হেতু তারা গ্রুপ পর্বে ইতিমধ্যেই একে অপরের বিরুদ্ধে খেলে ফেলেছে, তাই উয়েফার নিয়মানুযায়ী নকআউট পর্বে মুখোমুখি হতে পারত না। তখন ভিয়ারিয়ালের মুখোমুখি হয় ম্যাঞ্চেস্টার সিটি।
কিন্তু ড্রয়ের সময় ক্লাবের নাম দেওয়া নির্দিষ্ট পাত্রে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের লেখা নির্দিষ্ট বলটি (যার ভিতরে ক্লাবের নাম লেখা থাকে) রাখতে ভুলে গিয়েছিলেন ড্রয়ের দায়িত্ব থাকা উয়েফার কর্মী। সেই গণ্ডগোলের জেরেই প্রথম ড্রটি বাতিল হয়ে যায়। ম্যান ইউয়ের তরফে তীব্র প্রতিবাদ জানানো হয়েছিল। এমনকী, প্রতিবাদ হয় আতলেতিকো মাদ্রিদের তরফেও, যাঁদের মুখোমুখি হওয়ার কথা ছিল ম্যান ইউয়ের।
ড্রয়ের কিছুক্ষণ পরেই তা বাতিল করে উয়েফা। নতুন করে ড্র হয় ভারতীয় সময় সন্ধেয়। সেখানে মেসিদের খেলা পড়ল রিয়াল মাদ্রিদের বিপক্ষে। অর্থাৎ স্পেনে ফিরে পুরনো শত্রুর বিরুদ্ধেই খেলতে চলেছেন আর্জেন্টিনার তারকা। রোনাল্ডোকেও খেলতে আসতে হবে স্পেনেই। তাঁরও সামনে পুরনো প্রতিপক্ষ। কারণ ম্যান ইউকে খেলতে হচ্ছে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষেই।
গত বারের বিজয়ী চেলসি খেলবে লিলে-র বিপক্ষেই। ম্যাঞ্চেস্টার সিটির মুখোমুখি স্পোর্টিং লিসবন। বায়ার্ন মিউনিখ খেলবে সাল্জবুর্গের বিরুদ্ধে। লিভারপুলের প্রতিপক্ষ ইন্টার মিলান। আয়াক্স খেলবে বেনফিকার বিপক্ষে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ