ব্রেকিং নিউজ: অবসরে চুড়ান্ত নিয়ে নিয়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার
আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেসির ঘনিষ্ঠ বন্ধু এবং আর্জেন্টাইন ফুটবলার আগুয়েরো।
গত ৩০ অক্টোবর আলাভেসের সঙ্গে ম্যাচ চলাকালেই হৃদরোগে আক্রান্ত হন আগুয়েরো। যে কারণে সঙ্গে সঙ্গে তাকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। এরপর জানানো হয় ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকারকে অন্তত তিন মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে।
কিন্তু প্রায় দেড় মাস যেতে না যেতেই শুধু ক্যারিয়ার নয়, পুরো জীবনটাই পড়ে গেছে হুমকির মুখে। যে কারণে, অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রেডিও মার্কার ‘অ্যা ডিয়ারিও’ প্রোগ্রামে এমিলিও পেরেজ ডি রোসাস বলেন, ‘আগামী বুধবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে আগুয়েরো আনুষ্ঠানিকভাবেই ফুটবল থেকে তার বিদায় নেয়ার কথা ঘোষণা করবেন।’
এমিলিও পেরেজ আরও জানান, ‘আগুয়েরোর অবসরের সিদ্ধান্ত নেয়া হয়েছে আরও দুয়েক সপ্তাহ আগে। সাংবাদিক জেরার্ড রোমেরো এ তথ্য জানিয়েছিলেন। কিন্তু রাফা ইয়োস্তে (আগুয়েরোর সম্পর্কিত কেউ) এই খবর অস্বীকার করে বলেছিলেন, এখনও অনেক সময় বাকি। ডাক্তাররা আগে সব কিছু পরীক্ষা-নীরিক্ষা করে জানাবেন, কী অবস্থা হয়। তবে আমি যে সব তথ্য সংগ্রহ করেছি, তাতে বোঝা গেলো, বার্সা তার জন্য একটি বিদায় অনুষ্ঠানের আয়োজন করছে।’
১৬৫ মিনিট এবং এক গোলম্যানসিটি থেকে আগুয়েরো চলতি মৌসুমের আগেই যোগ দিয়েছিলেন বার্সেলোনায়। বার্সায় যোগ দেয়ার পর অনুশীলনে গিয়েই পড়েন গোড়ালির ইনজুরিতে। বার্সার হয়ে মাত্র চারটি ম্যাচে মাঠে নামেন এবং এল ক্ল্যাসিকোয় রিয়ালের বিপক্ষে করেন একটি গোল। বার্সার হয়ে এই চার ম্যাচে খেলেছেন সব মিলিয়ে ১৬৫ মিনিট। তাতে গোল পেলেন কেবল একটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- যুক্তরাষ্ট্র বনাম তুরস্ক ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নেদারল্যান্ডস বনাম তিউনিসিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জাপান বনাম সুইডেন: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচে একাদশে বড় পরিবর্তন আনছে লিওনেল স্কালোনি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live