ব্রেকিং নিউজ: ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারবে না নবী, রশিদরা জানিয়ে দিল আফগানিস্তান
মোহাম্মদ নবী, রশিদ খান ও মুজিব উর রহমান আফগানিস্তানের সবচেয়ে বড় তিন তারকা প্রায় সব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই খেলে থাকেন। এছাড়াও কাইস আহমেদ, মোহাম্মদ শাহজাদ, হযরতউল্লাহ জাজাই, নাভীন উল হকদের প্রতিও ফ্র্যাঞ্চাইজিগুলোর চাহিদা রয়েছে। তবে এখন থেকে আর সব টুর্নামেন্টগুলোতে দেখা যাবে না আফগানিস্তানের ক্রিকেটারদের।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) নতুন নিয়ম করতে যাচ্ছে, এই নিয়মে বলা আছে একজন ক্রিকেটার এক মৌসুমে সর্বোচ্চ তিনটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ বছরে তিনটির বেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার অনুমতি পাবেন না আফগানিস্তানের ক্রিকেটাররা। দেশের ক্রিকেটের স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের মুখপাত্র।
আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেট বিশেষ করে প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের জাতীয় দলের তারকা ক্রিকেটারদের উপস্থিতি নিশ্চিত করার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল), বিগব্যাশ লিগ (বিবিএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), দ্য হান্ড্রেড, ভাইটালিটি ব্লাস্ট, লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল), আবুধাবি টি-টেনসহ এক ঝাঁক বিদেশি টুর্নামেন্টে খেলার কারণে তারা দেশের ঘরোয়া ক্রিকেটেই খেলার সময় পান না।
আগামী মৌসুমগুলো থেকে আফগানিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে দেশটির তারকা ক্রিকেটারদের নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে এসিবি। টেস্ট ক্রিকেটে উন্নয়নসহ দেশের ক্রিকেটের সার্বিক উন্নয়নের জন্যই এমন পরিকল্পনা করা হয়েছে। এছাড়া আগামী মৌসুমে আন্তর্জাতিক ক্রিকেটেও তাদের ব্যস্ততা অনেক বেশি। ২০২২-২৩ মৌসুমে আফগানিস্তান খেলবে ৩৭টি ওয়ানডে, ১২টি টি-টোয়েন্টি ও তিনটি টেস্ট ম্যাচ।
২০২২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে আফগানিস্তানের নতুন মৌসুমের যাত্রা। সিরিজটি আফগানিস্তানের হোম সিরিজ হিসেবে কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা। তারপর জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ সফরে আসবে আফগানরা।
আগামী বছর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সফরটিতে মোট পাঁচটি খেলবে আফগানিস্তান। আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে থাকছে তিনটি ওয়ানডে ম্যাচ। এছাড়া দুইটি টি-টোয়েন্টি ম্যাচেও মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।
বাংলাদেশ সফর শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারতে যাবে আফগানিস্তান। মে-জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলে জুলাই-আগস্টে আয়ারল্যান্ড সফরে একটি টেস্ট পাঁচটি ওয়ানডে খেলতে যাবে দলটি। আবারও জিম্বাবুয়ের বিপক্ষে দুই টি-টোয়েন্টি, পাঁচ ওয়ানডে ও দুই টেস্ট খেলে বছরের ইতি টানবে আফগানিস্তান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ