বাংলাদেশ বনাম নেপাল: ২-০ গোলে প্রথমার্ধের খেলা শেষ
নিজস্ব প্রতিবেদক:সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ৯–১ গোলের বড় জয়ের পর দ্বিতীয় ম্যাচেও ছন্দে দেখা গেছে পিটার বাটলারের দলকে। ঢাকার কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ শেষে নেপালের বিপক্ষে ২–০ গোলে এগিয়ে আছে লাল-সবুজের মেয়েরা।
দলের হয়ে একটি করে গোল করেন সিনহা জাহান শিখা ও মোসাম্মত সাগরিকা।
ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলতে নামে বাংলাদেশ। মাত্র তিন মিনিটের মধ্যেই দুইবার কর্নার পেয়েছিল তারা। যদিও সুযোগ দুটি কাজে লাগাতে পারেনি। এরপরই পূজা দাসের ডান পাশ ধরে তোলা লম্বা শটটি খুব কাছাকাছি দিয়ে পোস্টের বাইরে চলে যায়।
অষ্টম মিনিটে দূরপাল্লার শটে নেপালের গোলরক্ষক সুজাতা তামাংকে ব্যস্ত করে তোলেন জয়নব বিবি। এরপর একের পর এক আক্রমণে নেপালের রক্ষণে চাপ বাড়াতে থাকে স্বাগতিক দল।
১৩ মিনিটে আসে প্রথম গোলের দেখা। সাগরিকার বাড়ানো বল পেয়ে বক্সের ভেতর জটলার মধ্যে থেকে শট নেন মুনকি আক্তার। তাঁর শট প্রতিপক্ষ ডিফেন্ডার গোললাইন থেকে ক্লিয়ার করে দেন। ফিরতি বল পেয়ে ডান দিক থেকে জালে বল পাঠিয়ে দেন সিনহা জাহান শিখা। এটি ছিল তাঁর চলতি টুর্নামেন্টে দ্বিতীয় গোল।
এক গোল হজম করেও নেপাল সহজে হাল ছাড়েনি। মাঝমাঠের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে তারা আক্রমণের ধারও বাড়ায়। ২৭ মিনিটে আনিশা রায়ের নেওয়া ফ্রিকিক লেগে যায় পোস্টে। এক মিনিট পর আরেকটি দুর্দান্ত আক্রমণ প্রতিহত করেন বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রানী। ৩৩ মিনিটে আবারো প্রতিরোধ গড়ে তোলেন বাংলাদেশের ডিফেন্ডাররা।
৩৬ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেয় বাংলাদেশ। শান্তি মার্ডির ডি-বক্সে তোলা ক্রস থেকে শট নেন শিখা, যা গোলরক্ষকের গায়ে লেগে ফিরে আসে। ফিরতি শটেও প্রতিপক্ষ গোলরক্ষক বাধা দেন, তবে এবার বল চলে আসে পোস্টের ডানপাশে থাকা সাগরিকার কাছে। ঠান্ডা মাথায় নিখুঁত শটে বল জালে পাঠিয়ে দলকে ২–০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। আগের ম্যাচে হ্যাটট্রিক করা সাগরিকার টুর্নামেন্টে এটি চতুর্থ গোল।
প্রথমার্ধের একেবারে শেষ দিকে, ৪৩ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগ খানিকটা অগোছালো হয়ে পড়েছিল। তবে সেই সুযোগেও গোল করতে ব্যর্থ হন নেপালের মিনা দেউবা। তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হয়।
এই স্কোরলাইন ধরে রেখে দ্বিতীয়ার্ধে মাঠে নামবে বাংলাদেশ। প্রথমার্ধের আধিপত্য ধরে রাখতে পারলে পরপর দুই ম্যাচেই জয় তুলে নেওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে পিটার বাটলারের দলের।
প্রথমার্ধের স্কোর:
বাংলাদেশ ২–০ নেপাল
গোলদাতারা:
সিনহা জাহান শিখা (১৩')
মোসাম্মত সাগরিকা (৩৬')
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মার্জিন ঋণে বিএসইসির নতুন নিয়ম, বদলে গেল শেয়ার বিক্রির শর্ত
- জেনেক্স শেয়ার নিয়ে নতুন সিদ্ধান্ত, আদনানের দুই বিও হিসাব স্থগিত
- ১৭ আগস্ট আজকের সোনার দাম
- টিভিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ না দেখানোর আসল কারণ জানাল বোর্ড
- সর্বনিম্ন ২০ হাজার, সর্বোচ্চ ১.৬ লাখ—নতুন পে স্কেলের হিসাব
- রমজান ও ঈদ নিয়ে বড় আপডেট, সম্ভাব্য তারিখ জানা গেল
- বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন তথ্য
- ০১৬ নম্বর কি বদলাবে? এয়ারটেলের নতুন নাম জানাল রবি
- নতুন পে-স্কেল নিয়ে চূড়ান্ত বার্তা দিল প্রধানমন্ত্রীর কার্যালয়
- ‘বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ভারতের সঙ্গে একীভূত হবে’
- বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে এআইআইবির নতুন উদ্যোগ
- নবম পে-স্কেলে বড় পরিবর্তন, বেতন-ভাতা বাড়ানোর প্রস্তাব যেভাবে
- গরম কফি ছোড়া থেকে মারামারি, শেষ পর্যন্ত অজ্ঞান মিশর কোচ