টানা দুই ফিফটির পর সেঞ্চুরি তুলে নিলেন সৌম্য
চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি নর্থ জোনের বিপক্ষে রানোৎসবে মেতেছেন মোহাম্মদ মিঠুন, মিজানুর রহমান, সৌম্য সরকাররা। মিঠুন-মিজানের পর সেঞ্চুরি হাঁকালেন তিন নম্বরে নামা সৌম্যও। রান পেয়েছেন চার নম্বরে নামা সালমান হোসেন ও পাঁচে নামা মোসাদ্দেক হোসেন সৈকত।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ওয়াল্টন সেন্ট্রাল জোনের সংগ্রহ ১৩০ ওভারে ৩ উইকেটে ৫৬২ রান। এরই মধ্যে নর্থ জোনের করা ২১৯ রান পেরিয়ে ৩৩৫ রানের বিশাল লিড পেয়ে গেছে সেন্ট্রাল জোন। ম্যাচের পাল্লাও এখন তাদের দিকেই ভারী।
চতুর্থ উইকেট জুটিতে ৯৬ রান যোগ করে অপরাজিত রয়েছেন সৌম্য ও মোসাদ্দেক। ক্যারিয়ারের চতুর্থ প্রথম শ্রেণি হাঁকাতে ১৪১ বল খেলেছেন সৌম্য। যেখানে ছিল ১০ চার ও ১টি ছয়ের মার। এখন পর্যন্ত ১০৪ রানে অপরাজিত রয়েছেন তিনি।
ফিফটির দোরগোড়ায় পৌঁছে মোসাদ্দেক খেলছেন ৪৯ রানে। চার নম্বরে নামা সালমান হোসেন আউট হওয়ার আগে করেছেন ৫৩ রান। সৌম্যর সঙ্গে সালমানের তৃতীয় উইকেট জুটিতে এসেছিল ১১০ রান। দলীয় ৪৬৬ রানে তৃতীয় উইকেট পতনের পর জুটি বেঁধেছেন সৌম্য ও মোসাদ্দেক।
অন্যদিকে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ইসলামী ব্যাংক ইস্ট জোনের বিপক্ষে রান পাহাড়ে চড়েছে বিসিবি সাউথ জোন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০৯ ওভারে তাদের সংগ্রহ ৮ উইকেটে ৩৯১ রান। এরই মধ্যে তাদের লিড বেড়ে দাঁড়িয়েছে ১৩১ রানে।
প্রথম শ্রেণির ক্যারিয়ারে নবম সেঞ্চুরি হাঁকিয়ে ১৩২ রানে অপরাজিত রয়েছেন জাকির হাসান। দশ নম্বরে নেমে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি পাওয়া নাসুম আহমেদের সংগ্রহ ৫৩ রান। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এরই মধ্যে এসেছে ৯৭ রান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ