চ্যাম্পিয়ন্স লিগ : বাঁচা-মরার ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামছে পিএসজি
সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র। যেখানে মুখোমুখি লড়াই পড়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ফরাসি চ্যাম্পিয়ন ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি)। অর্থাৎ দ্বিতীয় রাউন্ডেই বিদায়ঘণ্টা বেজে যাবে এ দুই ক্লাবের যেকোনো একটির।
চলতি মৌসুমের শুরুতেই রিয়াল ছেড়ে পিএসজিতে নাম লিখিয়েছেন রামোস। আর প্রথম মৌসুমেই রিয়ালের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে তাকে। সাবেক ক্লাবের জন্য যতো ভালোবাসাই থাকুক না কেন, নিজের দায়িত্ব হিসেবে বর্তমান ক্লাবের জন্য সবকিছু করতে রাজি রামোস।
চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ের পর রিয়ালের বিপক্ষে ম্যাচের বিষয়ে তিনি বলেছেন, ‘আপনি জানেন রিয়াল মাদ্রিদের জন্য আমার ভালোবাসা ও সম্মান কতটা। তবে এখন আমার দায়িত্ব পিএসজির হয়ে রক্ষণ সামলানো।’
তিনি আরও যোগ করেন, ‘পিএসজির জন্য আমি সম্ভাব্য সবকিছু করবো। এই দলটি আমার ওপর আস্থা রেখেছে। আমি পিএসজিকে জেতানোর জন্য জীবন দিতেও প্রস্তুত।’
তবে ম্যাচটি রিয়ালের সঙ্গে না হলেই যে তার জন্য ভালো হতো, সেটিও স্বীকার করেছেন রামোস, ‘রিয়ালের মুখোমুখি না হওয়াই পছন্দ করতাম আমি। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে যাওয়া অবশ্যই আনন্দের। করোনার কারণে আমার বিদায়টা তেমনভাবে হয়নি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ