২০২২ সালে ৬১ টি ম্যাচ খেলবে বাংলাদেশ, একনজরে দেখেনিন চূড়ান্ত সময়সূচি
এফটিপি অনুযায়ী আগামী বছরে সর্বোচ্চ সংখ্যক ম্যাচ খেলে অনেক ব্যস্ত সময় কাটাতে হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে। নতুন বছরে অন্তত ২১টি ওয়ানডে এবং ২৫টি টি-২০ ও ১১ টি টেস্ট খেলবে সাকিব-তামিম-মাহমুদুল্লাহ-মুমিনুল বাহিনীকে।
টাইগারদের নতুন বছর শুরু হবে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে। ইতোমধ্যেই কিউদের দেশে পৌছেছে মমিনুলের দল। সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে জানুয়ারী প্রথম দুই সপ্তাহে।
এরপর বাংলাদেশে জানু্য়ারি মাসের ২০ তারিখের পর শুরু হবে ঘরোয়া ক্রিকেটের সবথেকে বড় আসর বিপিএল। বিপিএল শেষ না হতেই বাংলাদেশে পা রাখবে আফগানিস্তান। সফরে তিন ম্যাচের ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফর করবে আফগানিস্তান দল।
এরপর আফগানিস্তান সফর শেষ করেই বাংলাদেশ দল রওনা হবে দক্ষিণ আফ্রিকায়। সফরে ২ টেস্ট ও ৩ ওয়ানডে খেলবে বাংলাদেশ।
এরপর বাংলাদেশ আবারো ফিরে আসবে দেশে। এপ্রিলে শ্রীলংকা বাংলাদেশ সফর করবে। ২টি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ সফর করবে শ্রীলংকা দল। পরের মাসেই আয়ারল্যান্ড সফর করবে বাংলাদেশ যেখানে ৩টি ওয়ানডে খেলবে লাল সবুজের প্রতিনিধিরা।
আয়ারল্যান্ড সফর শেষে টাইগাররা যাবে ওয়েস্ট ইন্ডিজে। সেখানে খেলবে ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি। সমান সংখ্যক ম্যাচ খেলতে জুলাই-আগস্টে জিম্বাবুয়ে সফর করবে টাইগাররা।
এরপর সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবারের এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটে এই আসর অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। সেখান থেকে দেশে ফিরে আয়ারল্যান্ডের বিপক্ষে ১ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।
অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিবে টাইগাররা। এবারের বিশ্বকাপে সরাসরি মুল পর্বে খেলবে মাহমুদউল্লাহর দল।
টাইগারদের বছরটা শেষ হবে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে। নভেম্বর-ডিসেম্বরে ভারত আসবে বাংলাদেশে। সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ২ টি টেস্ট ও ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে ৩ ওয়ানডে খেলবে রোহিতের দল।
২০২২ সালে বাংলাদেশের যত সিরিজ ও তার সূচি:
জানুয়ারী ২০২২
বাংলাদেশের নিউজিল্যান্ড সফর
ম্যাচ: ২ টেস্ট
ভেন্যু: নিউজিল্যান্ড
জানুয়ারি-ফেব্রুয়ারি ২০২২
বাংলাদেশ প্রিমিয়ার লিগ
ভেন্যু: বাংলাদেশ
ফেব্রুয়ারী – মার্চ ২০২২
আফগানিস্তানের বাংলাদেশ সফর
ম্যাচ: ৩টি ওয়ানডে, ২টি টি-টোয়েন্টি
ভেন্যু: বাংলাদেশ
মার্চ-এপ্রিল ২০২২
বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর
ম্যাচ: ৩টি ওয়ানডে এবং ২টি টেস্ট
ভেন্যু: দক্ষিণ আফ্রিকা
এপ্রিল ২০২২
শ্রীলঙ্কার বাংলাদেশ সফর
ম্যাচ: ২ টি টেস্ট
ভেন্যু: বাংলাদেশ
মে ২০২২
বাংলাদেশের আয়ারল্যান্ড সফর
ম্যাচ: ৩ ওয়ানডে
ভেন্যু: আয়ারল্যান্ড
জুন – জুলাই ২০২২
বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর
ম্যাচ: ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি
ভেন্যু: ওয়েস্ট ইন্ডিজ
জুলাই – আগস্ট ২০২২
বাংলাদেশের জিম্বাবুয়ে সফর
ম্যাচ: ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি
ভেন্যু: জিম্বাবুয়ে
সেপ্টেম্বর ২০২২
এশিয়া কাপ
ম্যাচ: ফাইনাল সহ ১৩ টি টি-টোয়েন্টি ম্যাচ
ভেন্যু: শ্রীলঙ্কা।
সেপ্টেম্বর – অক্টোবর ২০২২
আয়ারল্যান্ডের বাংলাদেশ সফর
ম্যাচ: ১ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
ভেন্যু: বাংলাদেশ
অক্টোবর-নভেম্বর
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২
ম্যাচ: ফাইনাল সহ ৪৫টি ম্যাচ
ভেন্যু: অস্ট্রেলিয়া
নভেম্বর – ডিসেম্বর ২০২২
ভারতের বাংলাদেশ সফর
ম্যাচ: ২ টেস্ট ও ৩ ওয়ানডে
ভেন্যু: বাংলাদেশ
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ