অনেক বড় সুখবর পেল হাসান মাহমুদ
দুবাই, দক্ষিণ আফ্রিকায় চেষ্টা করেও ব্যর্থ হতে হয়েছে, এবার নতুন গন্তব্য ইংল্যান্ড। এদিকে চলতি বছর মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরতে হয় হাসানকে। এরপর শুরু হয় পুনর্বাসন প্রক্রিয়া। বিসিবির অধীনে দফায় দফায় করানো হয়েছে স্ক্যান, তাতে সমস্যা ধরা না পড়লেও ব্যথার তীব্রতা কমেনি খুব একটা।
যে কারণে বল হাতে ফেরার অপেক্ষাটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এখন জাতীয় দল তো নয়ই, হাসান এই সময়ে খেলতে পারেননি কোনো ঘরোয়া টুর্নামেন্টেও। সবচেয়ে বড় কথা পুরোদমে বল হাতে অনুশীলনই যে শুরু করা সম্ভব হয়নি তরুণ এই পেসারের। সমাধান না পেয়ে বিদেশ পাঠানোর চেষ্টা থাকলেও করোনা প্রভাবে সেটিও এতদিন আটকে ছিল।
পরিস্থিতি স্বাভাবিকের পথে থাকায় দুবাই এবং দক্ষিণ আফ্রিকা ছিলো সেরা বিকল্পের তালিকায়। কিন্তু দুবাইয়ের ভিসা জটিলতা ও দক্ষিণ আফ্রিকায় বর্তমানে করোনার নতুন প্রভাবে এই দুই জায়গাতেও নেওয়া সম্ভব হচ্ছে না। তবে বসে নেই বিসিবি, ইংল্যান্ডে চলছে জোর চেষ্টা।
এ ব্যাপারে বিসিবি চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী বলেন, ‘হাসানের আসলে দুর্ভাগ্যই বলতে হবে। তাকে আমরা দুইবাই পাঠাতে চেয়েছি শুরুতে, তখন আবার ভিসা জটিলতা। এরপর লক্ষ্য ছিলো দক্ষিণ আফ্রিকায় পাঠাবো, সেভাবে প্রস্তুতিও নেওয়া হচ্ছিলো। কিন্তু এখন সেখানকার অবস্থাতো আরও খারাপ। কোভিডের কারণে সম্ভব না।’
তিনি আরও বলেন, ‘তবে আমরা এখন তাকে ইংল্যান্ড পাঠানোর সর্বাত্মক চেষ্টা করছি। নিয়মিত যোগাযোগ হচ্ছে, ডাক্তারের অ্যাপোয়েনমেন্ট টা হয়ে গেলেই তাকে পাঠাবো। আশা করছি চলতি মাসের শেষদিকে কিংবা জানুয়ারির শুরুতেই তাকে ইংল্যান্ডে পাঠানো যাবে।’
এদিকে সবার আগে ইংল্যান্ডেই তাকে পাঠাতে চেয়েছিলো বিসিবি। কিন্তু তখন মেডিকেল ভিসা বন্ধ রেখেছিলো ব্রিটিশ সরকার। সম্প্রতি মেডিকেল ভিসা উন্মুক্ত করেছে দেশটি, বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালও কিছু দিন আগে ইংল্যান্ড থেকেই চিকিৎসা নিয়ে এসেছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- যুক্তরাষ্ট্র বনাম তুরস্ক ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নেদারল্যান্ডস বনাম তিউনিসিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জাপান বনাম সুইডেন: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচে একাদশে বড় পরিবর্তন আনছে লিওনেল স্কালোনি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live