চ্যাম্পিয়ন্স লিগের ড্রতে ভুল, ইউয়েফা কমিটিকে ধুয়ে দিলো রিয়াল মাদ্রিদ
চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের ড্র হয়েছে সোমবার রাতে। ড্রয়ে প্রথমে বেনফিকাকে প্রতিপক্ষ পেয়েছিল রিয়াল। কিন্তু সফটওয়্যার ত্রুটির কারণে উয়েফা ফের ড্র আয়োজন করে। তাতে পিএসজিকে প্রতিপক্ষ পেয়েছে লস ব্ল্যাঙ্কোসরা।
বিষয়টি নিয়ে বেশ চটেছেন রিয়াল কর্তারা। তাদের দাবি, সফটওয়্যার ভুলের ব্যাপারটি ডাহা মিথ্যা।
‘এটি সফটওয়্যারের ভুল নয়। দ্বিতীয়বার ড্রয়ের ব্যাপারটা সম্পূর্ণ ইচ্ছাকৃত। প্রথমবারেই আমাদের ড্র বৈধ ছিল।’ এমন বলছেন রিয়াল কর্তা, জানিয়েছে ইএসপিএন এফসি।
রিয়ালের প্রাতিষ্ঠানিক সম্পর্ক বিষয়ক ডিরেক্টর এমিলিও বাত্রাগেনো দ্বিতীয়বার ড্র আয়োজনের বিষয়টিকে একাধারে ‘দুঃখজনক, আশ্চর্যজনক এবং দুর্বোধ্য’ বলেছেন।
সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজের সুপার লিগ প্রজেক্টের কারণে সাম্প্রতিক দিনগুলিতে রিয়ালের সাথে খুব একটা ভালো সম্পর্ক যাচ্ছে না উয়েফার। রিয়ালের পাশাপাশি বার্সেলোনা-জুভেন্টাসও ইউয়েফার সুপার লিগ-বিরোধী উদ্যোগের বিরুদ্ধে শক্ত অবস্থানে। সেই সম্পর্কের উত্তাপে আর ঘি ঢালল চ্যাম্পিয়ন্স লিগের ড্র-কাণ্ড।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ