কোহলিকে লঙ্কান প্রিমিয়ার লিগে দেখতে চান রাজাপাকসে
এবারের আসরের শুরু থেকেই দলটিকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। সম্প্রতি এক আলাপচারিচায় কোহলিকে এলপিএলে দেখার ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে অধিনায়কত্ব তাকে আক্রমণাত্মক ব্যাটার হতে কতটা সাহায্য করছে এই বিষয়েও খোলাসা করেছেন তিনি।
রাজাপাকশেকে জিজ্ঞেস করা হয়েছিল তার পছন্দের ভারতীয় ক্রিকেটার কে? উত্তরে এই লঙ্কান ব্যাটার বলেন, 'কোনো সন্দেহ ছাড়াই বলবো বিরাট কোহলি।' সেই সঙ্গে কোন ভারতীয় ক্রিকেটারকে এলপিএলে দেখতে চান এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'অবশ্যই বিরাট কোহলি।'
এবারের এলপিএলে শিরোপা জয়ের লক্ষ্যের কথা জানিয়ে রাজাপাকসে বলেন, 'একটি দলকে নেতৃত্ব দেয়া সবসময়ই চমৎকার ব্যাপার। আমি এটার সুযোগ পেয়েছি কারণ শহীদ আফ্রিদি ব্যক্তিগত কারণে মাঝ পথে চলে গিয়েছিলেন। ছেলেদের সঙ্গে আমার দারুণ সময় কেটেছে এবং আমি এ বছর শিরোপা জিততে চাই।'
অধিনায়ক হিসেবে বেশ আক্রমণাত্মক রাজাপাকসে। এর প্রতিফলন দেখা গেছে এলপিএলে। এই লঙ্কান ব্যাটার জানিয়েছেন, তিনি ম্যাচ জয়ের মানসিকতায় থাকেন সবসময়। কোনো পরিস্থিতিতেই ১০-১৫ রানে ম্যাচ হারতে চান না তিনি।
রাজাপাকসে বলেন, 'অনেকদিন ধরে আমি দলকে নেতৃত্ব দিচ্ছি এবং এটা সবসময়ই আমার ব্যাটিংয়ে ইতিবাচক প্রভাব ফেলে। অধিনায়ক হিসেবে আমি সবসময় আক্রমণাত্মক থাকি। আমি কোনো সময়ই ১০-১৫ রানে ম্যাচ হারতে চাই না। অধিনায়কত্ব আমার ব্যাটিংকে আরও আক্রমণাত্মক করে তুলেছে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম