বাংলাদেশের জার্সি গায়ে আবারও দেখা যাবে মাশরাফিকে নতুন বার্তা দিলেন পাপন
কিন্তু দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য মাশরাফীকে বোর্ডের সঙ্গে যুক্ত করার জন্য দাবি জানিয়ে আসছেন সমর্থকরা। যদিও এ বিষয়ে এখনো কোনো আগ্রহ দেখাননি তিনি।
তবে মাশরাফী আগ্রহ দেখালে তাকে বোর্ডে যুক্ত করার আভাস দিয়ে রাখলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ শনিবার সাভারে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, বোর্ডে আসার বিষয়ে মাশরাফী কখনো আগ্রহ দেখাননি। তিনি যদি সেরকম কোনো আগ্রহ দেখান, তবে তাকে নিতে প্রস্তুত বোর্ড।
জাতীয় দলের জার্সিতে মাশরাফী সবশেষ টেস্ট খেলেছিলেন ২০০৯ সালে। এরপর বড় ধরনের ইনজুরিতে পড়ায় এই ফরম্যাটে আর তাকে দেখা যায়নি। তবে এখনো এই ফরম্যাট থেকে অবসর নেননি তিনি।
এ ছাড়াও দেশের জার্সিতে নিজের শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৭ সালে। এরপর এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। তবে ২০২০ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ খেললেও এখনো এই ফরম্যাট থেকে অবসরের কোনো সিদ্ধান্ত নেননি।
বোর্ডের বিভিন্ন বিভাগে সাবেক ক্রিকেটারদের যুক্ত করে যাচ্ছে বিসিবি। নির্বাচক প্যানেলে আব্দুর রাজ্জাক, ক্রিকেট অপারেশন্সে শাহরিয়ার নাফিসের পর ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন নাফিস ইকবাল।
তাদের মতো করে মাশরাফীকে কোনো দায়িত্বে আনা যায় কি-না এমন প্রশ্নে পাপন বলেন, ‘ওরকম কিছু (আলোচনা) হয়নি। মাশরাফী যদি আসতে চায়, আমরা তো সবসময় চাইব তাকে নিয়ে আসতে। কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো আলোচনা হয়নি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম