সব রেকর্ড ভেঙ্গে আকাশছোঁয়া মূল্যে বিক্রি হলো ব্র্যাডম্যানের সেই ঐতিহাসিক ব্যাট
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে দুটি ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ব্র্যাডম্যান। তার টেস্ট ক্যারিয়ারে গড় অবিশ্বাস্য; ৯৯.৯৪! ব্র্যাডম্যানের দুই ট্রিপল সেঞ্চুরির দ্বিতীয়টি (৩০৪ রান) করেছিলেন যেই ব্যাট দিয়ে, সেটি সম্প্রতি নিলামে উঠেছিল।
গত দুই দশকের বেশি সময় ধরে বাউরালের ব্র্যাডম্যান জাদুঘরে সেই ব্যাট রাখা ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা সেটিকে আড়াই লাখ অস্ট্রেলিয়ান ডলারের বিনিময়ে কিনে নিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৫২ লাখ টাকার সমান।
তবে ব্যাটটি নিজের কাছে রাখবেন না সেই ক্রেতা। বরং ইন্টারন্যাশনাল ক্রিকেট হল অব ফেমে (আইসিএইচএফ) প্রদর্শনীর জন্য সেটি দান করে দেবেন তিনি। বিষয়টি আইসিএইচএফের মুখপাত্র রিনা হোর নিশ্চিত করেছেন।
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড ও দ্য এজকে রিনা হোর জানিয়েছেন, সেই ক্রেতা শুধু খোঁজ নিয়েছিলেন যে ব্যাটটি আইসিএইচএফে রাখা যাবে কি না। ব্র্যাডম্যানের এই অমূল্য স্মৃতি রাখার সিদ্ধান্ত নিতে দুইবার ভাবেনি আইসিএইচএফ।
১৯৩৪ সালের ইংল্যান্ড সফরে ‘দ্য উইলিয়াম সাইক ও সন’ ব্যাটটি ব্যবহার করেছিলেন ব্র্যাডম্যান। সফর শেষে তিনি ব্যাটে লিখে রাখেন, ‘এই ব্যাট দিয়ে ১৯৩৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে লিডসে ৩০৪ ও ওভালে ২৪৪ রান করেছি আমি।’
লিডসের হেডিংলিতে করা ৩০৪ রানের ইনিংসটি ব্র্যাডম্যানের ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ। অন্যদিকে ২৪৪ রানের ইনিংস খেলার পথে দ্বিতীয় উইকেট জুটিতে বিল পনসফোর্ডের (২৬৬) সঙ্গে মিলে ৪৫১ রান করেছিলেন ব্র্যাডম্যান। যা ছিল তৎকালীন রেকর্ড।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ