সৌম্যর শতকের দিনে তামিমের ‘১০’ রানের আফসোস
২ উইকেটে ৪৩০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল মধ্যাঞ্চল। অর্ধশতক পূর্ণ করে সানজামুল ইসলামের শিকার হয়ে বিদায় নেন সালমান। ৭৭টি বল খেলে চারটি চার ও এক ছক্কার সাহায্যে সালমান করেন ৫৩ রান। সালমান বিদায় নিলে সৌম্যর সাথে জুটি বাঁধেন মোসাদ্দেক হোসেন সৈকত।
চতুর্থ উইকেটে ৯৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন সৌম্য ও মোসাদ্দেক। শতক তুলে নেন সৌম্য। তিনি করেন ১৪৮ বলে অপরাজিত ১০৪ রান। ৫৭ বলে ৫০ রানের ওয়ানডে মেজাজের ইনিংস খেলেন মোসাদ্দেক। ৩ উইকেটে ৫৬৩ রান নিয়ে ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চল। প্রথম ইনিংসেই তারা পায় ৩৪৪ রানের লিড।
বড় লিডের নিচে চাপা পড়া উত্তরাঞ্চলের তৃতীয় দিন শেষে সংগ্রহ ৫ উইকেটে ১৭২ রান। দলটির পক্ষে ওপেনার তানজিদ হাসান তামিম একাই ব্যাট হাতে লড়াই করেছেন। ১১৭ বলে ৯০ রান করে হাসান মুরাদের বলে বোল্ড হন তামিম। তামিমের ইনিংসে ছিল ১১টি চার ও একটি ছক্কা। পারভেজ হোসেন ইমন ২৯ বলে ১২ করেন।
সৌম্যর শতকের দিনে তামিমের '১০' রানের আফসোস৯০ রান করেছেন তানজিদ হাসান তামিমদিন শেষে উত্তরাঞ্চলের অধিনায়ক মার্শাল আইয়ুব ৪৩ বলে ২৮ রানে অপরাজিত আছেন। মধ্যাঞ্চলের পক্ষে তিনটি উইকেট শিকার করেছেন মুরাদ। উত্তরাঞ্চল এখনো ১৭২ রানে পিছিয়ে আছে।
সংক্ষিপ্ত স্কোর
বিসিবি উত্তরাঞ্চল ২১০/১০ (প্রথম ইনিংস)
ওয়ালটন মধ্যাঞ্চল ৫৬৩/৩ ইনিংস ঘোষণা (প্রথম ইনিংস)
মিঠুন ১৭৬, মিজানুর ১৬২, সৌম্য ১০৪*, সালমান ৫৩, মোসাদ্দেক ৫০*;
নাঈম ১/৬১।
বিসিবি উত্তরাঞ্চল ১৭২/৫ (৫৮ ওভার)
তামিম ৯০, আইয়ুব ২৮*;
মুরাদ ৩/৩৯।
ওয়ালটন মধ্যাঞ্চল ১৭২ রানে এগিয়ে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ