টানটান উত্তেজনায় এইমাত্র শেষ হলো পাকিস্তান বনাম উইন্ডিজের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
করাচির জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। শুরুতেই রান আউটের ফাঁদে পড়েন বাবর আজম। ৭ বলে ৭ রান করে মাঠ ছাড়েন তিনি। অকিল হোসেনের এক দুর্দান্ত ডেলিভারিতে বোকা হয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হন ফখর জামান। ৩৮ রানে ২ উইকেট হারায় পাকিস্তান।
তৃতীয় উইকেটে ৪৮ রানের জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান ও হায়দার আলি। রিজওয়ানকে শিকার করে এই জুটি ভাঙেন ওডেন স্মিথ। ৩০ বলে ৩৮ রান করেন রিজওয়ান। ৩৪ বলে ৩১ রানের ধীরগতির ইনিংস খেলে হায়দারও স্মিথের শিকারে পরিণত হন।
শেষ দিকে ইফতিখার আহমেদ ও শাদাব খানের ব্যাটে চড়ে বড় সংগ্রহ পায় পাকিস্তান। ১৯ বলে ৩২ রানের ইনিংস খেলেন ইফতিখার। তিনি একটি চার ও দুইটি ছক্কা হাঁকান। ১২ বলে ২৮ রানের হার না মানা ক্যামিও দেখান শাদাব। তার একটি সাজানো একটি চার ও তিনটি ছক্কায়। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান সংগ্রহ করে ৮ উইকেটে ১৭২ রান।
রান তাড়া করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজও। তৃতীয় উইকেটে ৫৪ রানের জুটি গড়েন ব্রেন্ডন কিং ও নিকোলাস পুরান। পুরানকে শিকার করে এই জুটি ভাঙেন মোহাম্মদ নওয়াজ। ২৬ বলে ২৬ রান করে বিদায় নেন ক্যারিবিয়ান অধিনায়ক পুরান। রোভম্যান পাওয়েল ১১ বলে ৪ রান করে মোহাম্মদ ওয়াসিমের বলে আউট হন। ৬ বলে ১২ রানের ছোট্ট ঝড় তুলে বিদায় নেন স্মিথ।
ব্রেন্ডন কিংয়ের ৪৩ বলে ৬৭ রানের ইনিংসের পরও ১৩১ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে হারের ক্ষণ গণনা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। তখনই আশা জাগান রোমারিও শেফার্ড। তবে ৯ রানে জিতে যায় পাকিস্তান। ১৯ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন শেফার্ড।
পাকিস্তানের পক্ষে শাহীন তিনটি এবং নওয়াজ, ওয়াসিম এবং রউফ দুইটি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১৭২/৮ (২০ ওভার)রিজওয়ান ৩৮, ইফতিখার ৩২, হায়দার ৩১, শাদাব ২৮*;স্মিথ ২/২৪।
ওয়েস্ট ইন্ডিজ ১৬৩/১০ (২০ ওভার)কিং ৬৭, শেফার্ড ৩৫*;শাহীন ৩/২৬, নওয়াজ ২/৩৬, ওয়াসিম ২/৩৯, রউফ ২/৪০।
পাকিস্তান ৯ রানে জয়ী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ