পিএসএল খেলবেন না কামরান আকমল, তার জায়গায় বিনামূল্যে খেলতে চান নামিবিয়ার অধিনায়ক
অবশ্য এজন্য ইরাসমাস কোনো পারিশ্রমিকের দাবি জানাননি। অর্থাৎ, বিনামূল্যেই পিএসএলে কামরানের জায়গায় খেলতে রাজি তিনি।
পাকিস্তান সুপার লিগের সপ্তম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে রবিবার (১৩ ডিসেম্বর)। সেখানে কামরানকে কিনে নেয় পেশোয়ার জালমি। তবে সিলভার ক্যাটাগরিতে ছিলেন বলে ড্রাফট শেষে অভিমানে কামরান জানান, তিনি পিএসএল খেলবেন না।
কামরান বলেন, ‘সম্ভবত দলে আমাকে আর কোনো প্রয়োজন নেই। আমাকে সিলভার ক্যাটাগরিতে কেনার চেয়ে তরুণ কেউ সুযোগ পাক। আমার মনে হয় না সপ্তম আসরে আমার খেলা উচিৎ। আমি এই ক্যাটাগরির যোগ্য নই। আবারও ধন্যবাদ।’
কামরানের সেই অভিমানের কথা জানিয়েছিল ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো। আর ইএসক্রিকইনফোর টুইটে ইরাসমাস জানিয়েছেন নিজের খেলার ইচ্ছার কথা। ইরাসমাস লিখেছেন, ‘আমাকে নিয়ে নাও। আমি বিনামূল্যে খেলব।’
ইরাসমাস সত্যিই পিএসএলে খেলতে চেয়েছেন নাকি রসিকতা করেছেন তা ঠিক বোঝা যায়নি। তবে পেশোয়ার জালমি চাইলে একটা টোপ ফেলতে পারে নামিবিয়ার অধিনায়কের দিকে। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের অভাবনীয় সাফল্যে যে উল্লেখযোগ্য ভূমিকা ছিল ইরাসমাসের!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ