টি-টোয়েন্টির ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন বাবর আজম
পাকিস্তানি ব্যাটার হায়দার আলী ৮৬ ধাপ উন্নতি করে ৯৮তম স্থানে আছেন। তিনি ক্যারিবীয়দের বিপক্ষে দুই টি-টোয়েন্টিতে ৬৮ ও ৩১ রানের ইনিংস খেলে তিনি এই অবস্থানে উঠে এসেছেন। বোলারদের মধ্যে শাদাব খান শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন। ৫ ধাপ উন্নতি করে তিনি আছেন ৯ নম্বরে।
আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠে এসেছেন মার্নাস ল্যাবুশেন ও ট্রাভিস হেড। অ্যাশেজের প্রথম টেস্টে দারুণ খেলার সুবাদে র্যাঙ্কিংয়ে দুজন সুখবর পেয়েছেন। ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ৭৪ রানের সুবাদে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২ ধাপ উন্নতি করেছেন ল্যাবুশেন। তিনি উঠে এসেছেন দ্বিতীয় স্থানে।
আগের মতই শীর্ষ স্থান ধরে রেখেছেন ইংলিশ অধিনায়ক জো রুট। এদিকে হেড ১৫২ রানের ইনিংস খেলে ১৬ ধাপ উন্নতি করে ১০ নম্বরে অবস্থান করছেন। উন্নতি করেছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নারও। তিনি তিন ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছেন। ইংলিশ ব্যাটার ডেভিড মালান ১৮ ধাপ এগিয়ে ৭৭ নম্বরে রয়েছেন।
এদিকে বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন দুই ইংলিশ পেসার অলি রবিনসন ও মার্ক উড। ৪ ধাপ এগিয়ে ৩১তম স্থানে রবিনসন। আর দুই ধাপ এগিয়ে ৫০তম স্থানে উড। বাংলাদেশের বিপক্ষে দারুণ খেলে টেস্ট র্যাঙ্কিংয়ে ৫২ ধাপ এগিয়েছেন পাকিস্তানি স্পিনার সাজিদ আলী।
শেষ টেস্টে ১২ উইকেট নিয়ে তিনি ৫২ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৪৯তম স্থানে। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন সাকিব আল হাসান। তিনি ৮ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠে এসেছেন। তিনি পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে ৩৩ ও ৬৩ রানের ইনিংস খেলেছিলেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ