টি২০-তে এবার অধিনায়ক থাকছেনা কেনো বিরাট কোহলি
সৌরভের বক্তব্য খন্ডন করে কোহলি বিস্ফোরক ভঙ্গিতে জানিয়ে দেন, “আমি বিসিসিআইকে টি২০ নেতৃত্ব ছাড়ার কথা জানিয়েছিলাম। বোর্ডও আমার সিদ্ধান্ত ভালোভাবে মেনে নেয়। কোনও সমস্যাই হয়নি। আমি তখন বোর্ডকে সাফ জানাই, ওয়ানডে এবং টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই।”
“সেই সময় আমি এমনও বলেছিলাম, নির্বাচকরা যদি আমাকে বাকি দুই ফরম্যাটের একটিতে অধিনায়কত্ব না রাখতে চায়, সমস্যা নেই। আমার টি২০ অধিনায়কত্ব নিয়ে এভাবেই বোর্ডের সঙ্গে আমার কথা হয়।”
সেই সঙ্গে কোহলির আরও সংযোজন, “বোর্ডের সঙ্গে এরপরে আর যোগাযোগ হয়নি আমার। আমি বিশ্রামও চেয়েছিলাম। আমার সঙ্গে মিটিংয়ের ঠিক দেড় ঘন্টা আগে যোগাযোগ করা হয়। সত্যি কথা বলতে আর কোনও কমিউনিকেশন হয়নি দুই পক্ষের। তারপরে পাঁচ জনের নির্বাচক আমাকে জানায় আমি আর ওয়ানডে ক্যাপ্টেন থাকছি না। যেটায় কোনও সমস্যা নেই।”
এর আগে সংবাদসংস্থাকে সৌরভ জানান, বোর্ড চেয়েছিল কোহলি টি২০-র নেতা থাকুক। তবে কোহলি তা মানায়, বোর্ড সীমিত ওভারের দুই ফরম্যাটে আলাদা আলাদা নেতা চায়নি। “এই সিদ্ধান্ত বোর্ড এবং নির্বাচকরা একসঙ্গে নিয়েছেন। বোর্ড চেয়েছিল বিরাট টি২০-তে নেতা হিসেবে চালিয়ে যাক। ও রাজি হয়নি। এরপরে নির্বাচকরাও চাননি ওয়ানডে, টি২০-তে পৃথক পৃথক নেতা থাকুক।” এমনটা জানিয়ে সৌরভ বলেন, তিনি এবং নির্বাচক চেয়ারম্যান দুজনে কোহলির সঙ্গে আলাদা করে কথাও বলেছিলেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম