টেস্ট র্যাংকিং প্রকাশ, সবাইকে পেছনে ফেলে শীর্ষে মুশফিক
লাবুশেইন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৭৪ রান করে এগিয়েছেন ২ ধাপ। আছেন ক্যারিয়ার সেরা ২য় অবস্থানে। ম্যাচ সেরা হওয়া ট্রাভিস হেড ১৫২ রান করে এগিয়েছেন ১৬ ধাপ, উঠে এসেছেন ১০ নম্বরে। এর আগে লাবুশেইনের সর্বোচ্চ র্যাংকিং অবস্থান ছিল ৩য়, ট্রাভিস হেডের ১৭ তম।
অ্যাশেজ ওপেনারের পর ডেভিড ওয়ার্নার ৩ ধাপ এগিয়ে আছেন ৬ নম্বরে। ইংল্যান্ডের ডেভিড মালান ১৮ ধাপ এগিয়ে আছেন ৭৭ নম্বরে। ইংল্যান্ডের বোলার ওলি রবিনসন ৪ ধাপ এগিয়ে ৩১ নম্বরে আছেন। মার্ক উড ২ ধাপ এগিয়ে আছেন ৫০ নম্বরে।
বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টে পারফর্ম করে উপরে উঠে এসেছেন পাকিস্তান পেসার শাহীন শাহ আফ্রিদি। ক্যারিয়ার সেরা ৮২২ রেটিং পয়েন্ট নিয়ে ৩ নম্বরে উঠে এসেছেন তিনি। ম্যাচে ১২ উইকেট নিয়ে স্পিনার সাজিদ খান ৫২ ধাপ এগিয়ে আছেন ৪৯ নম্বরে।
পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ব্যাটারদের তালিকায় ৫ ধাপ এগিয়ে আছেন ১৮ নম্বরে, ফাওয়াদ আলম ৭ ধাপ এগিয়ে আছেন ২০ নম্বরে।
বাংলাদেশের সাকিব আল হাসান ঢাকা টেস্টে ৩৩ ও ৬৩ রান করে এগিয়েছেন ৮ ধাপ। এখন সাকিব আছেন ৩৫ নম্বরে। অলরাউন্ডারদের র্যাংকিংয়েও ১ ধাপ এগিয়েছেন তিনি। বেন স্টোকসকে ৫ এ নামিয়ে ৪ নম্বরে আছেন তিনি। বাংলাদেশীদের মধ্যে ৬৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে মুশফিক।
র্যাংকিং অনুযায়ী বাংলাদেশের শীর্ষ ৫ টেস্ট ব্যাটসম্যান-
মুশফিকুর রহিম (২১)- ৬৪২
লিটন দাস (৩১)- ৫৯৫
তামিম ইকবাল (৩২)- ৫৯৩
সাকিব আল হাসান (৩৫)- ৫৭৮
মুমিনুল হক (৪৪)- ৫৩৮।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ