মিথ্যাচার করেছেন সৌরভ,সরাসরি জানিয়ে দিলেন কোহলি
বিসিসিআই প্রধান সৌরভ তাই মিথ্যাচার করেছেন কি না এমন প্রশ্ন এখন উঠতেই পারে। বুধবার (১৫ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে কোহলি তাকে ঘিরে সৃষ্ট সাম্প্রতিক সব বিতর্ক নিয়ে মুখ খোলেন। সেখানে একের পর এক বিস্ফোরক দাবি করেছেন ভারতের টেস্ট অধিনায়ক।
কোহলি বলেন, ‘টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার আগে বিসিসিআই কর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তাদের আমার সিদ্ধান্তের কথা জানিয়েছিলাম। আমার কথা শোনার পর বিসিসিআই কর্তারা ব্যাপারটা খুব ভালোভাবে নিয়েছিল। সবার সঙ্গে খুব ভালোভাবে কথা হয়েছিল।’
কোহলি জানান, কেউ তাকে সিদ্ধান্ত পরিবর্তনের কথা বলেননি, যা সৌরভ গণমাধ্যমের সামনে এসে দাবি করেছিলেন। কোহলি বলেন, ‘কারও মনে কোনো সংশয় ছিল না। কারণ ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্যই এই সিদ্ধান্তে সবাই সহমত পোষণ করেছিল। তবে সেই আলোচনায় এটাও বলেছিলাম যে আমি টেস্ট ও ওয়ানডে দলকে নেতৃত্ব দিতে চাই।’
তাহলে কেন কোহলিকে ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হল? কোহলি জানালেন, ওয়ানডে থেকে তাকে সরিয়ে দেওয়া হবে এ খবর জানতে পেরেছেন চূড়ান্ত ঘোষণার আগমুহূর্তে। যদিও তাকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল বলে গুঞ্জন ছিল।
কোহলি বলেন, ‘গত ৮ ডিসেম্বর টেস্ট দলের নির্বাচনী বৈঠকের দেড় ঘণ্টা আগে আমার সঙ্গে প্রধান নির্বাচক চেতন শর্মার কথা হয়। টেস্ট দল নিয়ে যাবতীয় আলোচনার পর তিনি জানান, যেহেতু আমি টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিচ্ছি না, তাই পাঁচজন নির্বাচক সিদ্ধান্ত নিয়েছেন আমাকে আর ওয়ানডে দলের অধিনায়ক রাখা সম্ভব নয়।’
কোহলি আরও নিশ্চিত করেছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে তার ছুটির গুঞ্জন থাকলেও তা মোটেও সত্যি নয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন