বন্ধু আগুয়েরোর বিদায়ে যে স্ট্যাটাস দিলেন মেসি
তবে আর্জেন্টিনার হয়ে প্রায় ১৫ বছর একসঙ্গে খেলেছেন মেসি-আগুয়েরো। মেসি এখনও খেলছেন, আগুয়েরোর শেষ টানতে হলো হঠাৎ হৃদযন্ত্রের সমস্যায়।
বার্সেলোনার ন্যু ক্যাম্পে বিদায়বেলায় সংবাদ সম্মেলন করতে গিয়ে চোখের জল আর ধরে রাখতে পারেননি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই স্ট্রাইকার। রীতিমত কান্নায় ভেঙে পড়েন। এভাবে ফুটবলকে বিদায় বলতে হবে, ভাবতেও যে পারেননি!
ভাবতে পারেননি তার সবচেয়ে কাছের বন্ধু মেসিও। এক বিশাল ফেসবুক স্ট্যাটাসে আবেগের সবটুকু যেন ঢেলে দিলেন ফুটবলের খুদে জাদুকর। শুভকামনা জানালেন আগুয়েরোকে।
মেসির স্ট্যাটাসটি অনুবাদ করে হুবহু তুলে ধরা হলো-
কার্যত পুরো ক্যারিয়ারটাই একসঙ্গে, কুন (আগুয়েরো)...আমরা যেমন সুন্দর মুহূর্ত কাটিয়েছি, অন্যরা পারেনি। সবকিছুই আমাদের আরও বেশি একীভূত করেছে, আরও আরও বেশি বন্ধু বানিয়েছে। আমরা মাঠের বাইরেও একসঙ্গে কাটিয়ে দিতে থাকব।
কদিন আগেই কোপা আমেরিকার ট্রফি জয় দারুণ আনন্দের ছিল। তুমি ইংল্যান্ডে যা কিছু অর্জন করেছো (সেসবও)...আর সত্যি অনেক কষ্ট লাগছে এটা দেখে যে, তুমি যে জায়গাটা সবচেয়ে বেশি ভালোবাসে, তোমার সাথে যা ঘটলো তার জন্য এটা এভাবে বন্ধ করে দিতে হচ্ছে। তবে আমি নিশ্চিত, তুমি সুখীই থাকবে। কারণ তুমি এমন একটা মানুষ যে কিনা সুখ ছড়িয়ে বেড়ায়। আমরা যারা তোমাকে ভালোবাসি, তারা তোমার সঙ্গেই থাকব। এখন তোমার নতুন জীবন শুরু হচ্ছে। আমি নিশ্চিত এই মায়া এবং সবকিছু জড়িয়ে তুমি হাসিমুখেই থাকবে।
এই নতুন মঞ্চে শুভকামনা!!! তোমাকে অনেক ভালোবাসি বন্ধু। তোমার সাথে মাঠে জাতীয় দলের হয়ে একসঙ্গে কাটানো মুহূর্তগুলো অনেক মিস করব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম