সৌরভকে ‘মিথ্যাবাদী’ প্রমাণ করলেন কোহলি
গুঞ্জন বিতর্কের মধ্যেই সাংবাদিকদের সামনে প্রথমবারের মতো মুখ খুলেছেন কোহলি। সকল গুঞ্জন ও গুজবের বিরুদ্ধে দিয়েছেন কড়া জবাব।কোহলির তোপে পড়েছেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলীও। ভারতীয় টেস্ট দলের এই অধিনায়ক যা বলেছেন তাতে রীতিমতো ‘মিধ্যাবাদী’ প্রমাণিত হয়েছেন সৌরভ। কি বলেছেন বিরাট?
মুলত, বিরাটের টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী জানিয়েছিলেন, তিনি কোহলিকে অনুরোধ করেছিলেন টি-টোয়েন্টিতে নেতৃত্ব না ছাড়তে। তবে সৌরভের সেই দাবি উড়িয়ে আজ সংবাদ সম্মেলনে কোহলি বললেন, বোর্ডের তরফে এ বিষয়ে তাঁকে কোনো অনুরোধ করা হয়নি।
শুধু তাই নয়, ওয়ানডে অধিনায়কত্ব হারানো প্রসঙ্গেও বোমা ফাটিয়েছেন বিরাট। সরাসরি আজ জানিয়ে দিলেন ওয়ানডের অধিনায়কত্ব থেকে সরানোর আগে তাঁর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। এ প্রসঙ্গে কোহলি বলেছেন, ‘টেস্ট দল নির্বাচনের দেড় ঘণ্টা আগে আমাকে ফোন করেন প্রধান নির্বাচক। তিনি জানিয়ে দেন ওয়ানডে ক্রিকেটে আমাকে অধিনায়ক রাখা হচ্ছে না।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই এই ফরম্যাটের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন কোহলি। তার নেতৃত্ব ছাড়া নিয়ে সৌরভ বলেছিলেন, ‘আমি ব্যক্তিগতভাবে কোহলিকে অনুরোধ করেছিলাম টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব না ছাড়তে। কিন্তু কোহলির মনে হয়েছে যে, তার ওপর চাপ বেড়ে যাচ্ছে।
আমি বলেছি, ঠিক আছে। সে একজন দারুণ ক্রিকেটার। নিজের খেলা নিয়ে খুবই আগ্রহী। দীর্ঘ সময় ধরে দলকে নেতৃত্ব দিয়েছে। আমি নিজেও ভারতকে নেতৃত্ব দিয়েছি, এই চাপটা আমি জানি।’ তবে আজ কোহলির দাবির পর, সৌরভের সেই মন্তব্য এখন মিথ্যা বলেই প্রমাণ হচ্ছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ