নিউজিল্যান্ডে বিজয় উদযাপন মুশফিক-লিটনদের
তবে দেশের মানুষের সঙ্গে মিলে এই আনন্দ ভাগাভাগি করে নিতে পারছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। কেননা দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে তারা এখন অবস্থান করছেন বাংলাদেশ থেকে হাজার মাইল দূরের নিউজিল্যান্ডে।
সেখানে বসেও অবশ্য বিজয়ের আনন্দ ছুঁয়ে গেছে মুশফিকুর রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম অনিকদের। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে জাতীয় পতাকা হাতে নিয়ে বিজয় উদযাপন করেছেন মুশফিক-লিটনরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুভেচ্ছা জানিয়েছেন মুশফিক। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘আমার মাতৃভূমির আজ ৫০তম বিজয় দিবস উদযাপন করছে। আমার আজকের অবস্থানের জন্য এ জাতির অবদান কম নয়। আমরা যেন শহীদ মুক্তিযাদ্ধা পরিবারগুলোকে ভুলে না যাই। শুভ কামনা অসাধারন প্রথম অর্ধ শতকের জন্য, আমার বাংলাদেশ।’
গত শুক্রবার নিউজিল্যান্ডে যাওয়ার পর আজই প্রথম পূর্ণাঙ্গ দল নিয়ে মাঠের অনুশীলন শুরুর কথা ছিল বাংলাদেশের। কিন্তু বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। তাই ক্রাইস্টচার্চের হাগলি ওভালে গিয়ে হালকা হাঁটাহাঁটি ও নিজেদের মধ্যে আড্ডা দিয়েই টিম হোটেলে ফিরতে হয়েছে তাদের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ