‘সমস্যার সমাধান করো’, পরিস্কার করে সৌরভ-কোহলির উদ্দেশে বলে দিলেন কপিল
সাম্প্রতিক অবস্থা ভালো নেই ভারতের ক্রিকেটে। আচমকা ওয়ানডে সংস্করণের নেতৃত্ব কেড়ে নেয়া হয় কোহলির কাছ থেকে। আর তা হস্তান্তর করা হয় রোহিত শর্মাকে। এরপর সৌরভ গাঙ্গুলি দাবি করেছিলেন, কোহলিকে টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়তে অনুরোধ করেছিলেন তারা।
যুক্তি হিসেবে সৌরভ জানান, সাদা বলের দুই সংস্করণে দুই অধিনায়ক রাখা সম্ভব নয় বলেই কোহলিকে এমনটা বলেছিলেন তারা। এরপর কোহলি বলেন উল্টো কথা।
১৫ ডিসেম্বর (বুধবার) সকালে কোহলি দাবি করেন, এমন কোনোকিছুই তাকে বলেনি কেউ। কোহলির বক্তব্যের কয়েক ঘণ্টা পরই বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়ার (বিসিসিআই) এক মুখপাত্র জানান, কোহলিকে নেতৃত্ব না ছাড়তে অনুরোধ করেছিলেন তারা!
এসব সমস্যার সঠিক সমাধান চান দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল, 'এটা কাউকে দোষ দেয়ার সময় না। দক্ষিণ আফ্রিকা সফর এসে পড়েছে। সেখানে মনোযোগ দেয়া উচিত। বোর্ড সভাপতি অবশ্যই বোর্ড সভাপতির জায়গায়। তবে হ্যাঁ, ভারতের অধিনায়কও খুব বড় একটা বিষয়। কিন্তু জনসম্মুখে একে অপরকে বাজে বলা কখনোই ভালো কিছু নয়। এটা সৌরভের ক্ষেত্রেও যা, কোহলির ক্ষেত্রেও তা।'
'এসব সমস্যাকে নিয়ন্ত্রণের মধ্যে আনা উচিত। দেশের কথা প্রথমেই ভাবা উচিত। ভুল কোথায় ছিল সেটা এমনিতেই জানা যাবে। কিন্তু জনসম্মুখে এখন এসব বলে বেড়ানো ঠিক নয়। আমি এমন সফরের আগে দলকে বিতর্কিত অবস্থায় দেখতে চাই না।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম