টি-২০তে বাংলাদেশ কেনো খারাপ করছে কারণ জানালেন সাকিব
টি-২০ ফরম্যাটে এমনিতেও বাংলাদেশ নিয়মিত ভালো করতে পারেনি। জয় এলেও সেটা কালেভদ্রে বা হঠাৎ। টাইগারদের খারাপ করার পেছনে নানা ক্রিকেট বিশেষজ্ঞ নানা কারণ দেখিয়েছেন। এবার এ বিষয়ে কথা বলেছেন জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান।
দেশের এক জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে টি-২০ ফরম্যাটে বাংলাদেশের খারাপ করার কারণ নিয়ে সাকিব বলেন, এটা একটা ভালো প্রশ্ন - কেন আমরা ভালো করছি না? এই চিন্তা আমারও আসে।
এরপর তিনি বলেন, একটা কারণ হতে পারে আমরা বিশ্বাস করি না যে টি-২০তে ভালো করতে পারি। আর একটা হচ্ছে, আমরা হয়তো নিজেদের অত শক্তিশালী ভাবি না যে পাওয়ার হিট করতে পারব বা শেষ ৫-৬ ওভারে ৫০-৬০ রান করে ফেলতে পারব। এই অভ্যাসগুলো যদি আমরা একটু করতে পারি, তাহলে হয়তো এগোতে পারব।
সাকিব আরো বলেন, তৈরি হওয়ার সুযোগটা ঘরোয়া ক্রিকেটেই বেশি। বিপিএলটা যদি আমরা নিয়মিত করতে পারি, আমাদের খেলোয়াড়েরা ম্যাচ জিতিয়ে আনার অভ্যাস রপ্ত করতে পারে, তখন এই সমস্যাগুলো দূর হতে পারে। সে জন্য বিপিএল প্রতিবছর নিয়মিত হওয়া দরকার।
টাইগার অলরাউন্ডার যোগ করেন, আমি তো দেখি ভারতে টেস্ট দলেও তারাই সুযোগ পায়, যারা আইপিএলে ভালো করে! কঠিন পরিস্থিতি কীভাবে সামলে উঠতে হয়, সেটা বিপিএলে শেখা যায়। কারণ, বিপিএলে প্রত্যেক খেলোয়াড়ই অনেক চাপের মধ্যে থাকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ