পিএসএল না বিপিএল: চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন প্লেসি-নারিন-মইন
এই তিন ক্রিকেটারই খেলবেন দুইবারের বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যানেজিং ডিরেক্টর নাফিসা কামাল মিডিয়াকে এ তথ্যই নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আগামী বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য এ তিন ক্রিকেটারকে এক প্রকার ছিনিয়েই নিয়েছেন।
২০ জানুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে বিপিএলের অষ্টম আসর। টুর্নামেন্টটি চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। ২৭ জানুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে পিএসএলের সপ্তম আসর। দুটি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট প্রায় একই সময়ে পড়ে যাওয়ায় বিদেশী ক্রিকেটাররাও হিসেব-নিকেশ করে তাদের নাম লিখতে যাচ্ছেন পিএসএল কিংবা বিপিএলে।
বিপিএলে খেলবেন বলে ফ্যাফ ডু প্লেসি, সুনিল নারিন এবং মইন আলি পিএসএলের প্লেয়ার ড্রাফটেই তাদের নাম তোলেননি। তার আগেই এই তিন ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করে রেখেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
দুই টুর্নামেন্ট একই সঙ্গে শুরু হবে বলে বিষয়টা নিয়ে খুব একটা চিন্তিত নন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। কারণ বিপিএল কর্মকর্তারা আশা করছেন, পর্যাপ্ত পরিমাণে বিদেশী খেলোয়াড় তারা পাবেনই। এছাড়া ঘরোয়া ক্রিকেটারদের যেহেতু প্রাধান্য দেয়া হবে, তাতে বিষয়টা আরো সহজ হয়ে যায়। প্রতিটি দলের একাদশে বিদেশি তিনজন করে বিদেশি খেলোয়াড় খেলার অনুমতি প্রদান করা হবে।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল বলেন, ‘বিপিএলের সঙ্গে পিএসএলের সূচি সংঘর্ষের বিষয়টি নিয়ে আমরা মোটেও চিন্তিত নই। চলতি মাসেই আমরা খেলোয়াড় ড্রাফটের আয়োজন করতে যাচ্ছি। আমাদের চিন্তার বিষয় হলো করোনা ভাইরাসের পরিস্থিতি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬)
- ৬১৫০ কোটির ক্ষতি রুখতে বিসিবিকে ৩ বড় সুবিধা দিচ্ছে আইসিসি
- লুব-রেফের মহাপ্রতারণা: ভুয়া সম্পদের আড়ালে আইপিওর শত কোটি টাকা গায়েব
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের বড় ঘোষণা
- ৪ দিন বন্ধ ইন্টারনেট ব্যাংকিং: জরুরি নির্দেশনা জারি
- অকালেই বাড়ছে লিভার ক্যানসার! যকৃতের সুরক্ষায় সেরা ৭ খাবার জানুন
- ‘অদম্য বাংলাদেশ’ কাপের ফাইনাল: চলছে দুর্বার বনাম ধূমকেতু ম্যাচ, সরাসরি দেখুন Live
- স্বর্ণের বাজারে নতুন রেকর্ড: আজ থেকে ভরিতে গুনতে হবে অতিরিক্ত টাকা
- ভারত-পাক-বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব! কী বলছে আইসিসি?
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় ও কীভাবে দেখবেন Live
- ইউসিবি ব্যাংকে বড় নিয়োগ: আজই অনলাইনে আবেদন করুন
- ভারত-পাকিস্তান ম্যাচ খেলতে আইসিসিকে ৩ শর্ত, লাভ হবে বাংলাদেশের
- আজকের সকল দেশের টাকার রেট ও সোনার দাম (৯ ফেব্রুয়ারি)
- সাবধান! কিডনি বিকল হওয়ার আগে এই ৫ জায়গায় ব্যথা হয়