বিজয় দিবস ক্রিকেটে হাবিবুল বাশারের দলকে হারালো নান্নুরা
দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করে আতহার আলী খান, ৫৫ বলের মোকাবেলায়। এছাড়া খালেদ মাসুদ পাইলট ১৫ বলে ৩১, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ২৪ বলে ২৬, মোহাম্মদ রফিক ১৮ বলে ১৫, জাভেদ ওমর বেলিম ৬ বলে ৬ ও মিনহাজুল আবেদিন নান্নু ৪ বলে ৩ রান করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৮ রান জড়ো করে শহীদ জুয়েল একাদশ। দলের পক্ষে হাবিবুল বাশার সুমন ২৮ বলে অপরাজিত ২৯, মুশফিক বাবু ২৯ বলে ২৭, মাহমুদুল হাসান রানা ৮ বলে অপরাজিত ১৩, সাজ্জাদ আহমেদ ২১ বলে ১১, হান্নান সরকার ১১ বলে ১০, আনোয়ার হোসেন ৯ বলে ৬ ও মেহরাব হোসেন অপি ৮ বলে ২ রান করেন।
ম্যাচ শেষে ক্রিকেটারদের পুরস্কৃত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। পুরস্কার বিতরণীর সাথে প্রধানমন্ত্রীর শপথপাঠে অংশ নেন ক্রিকেটাররা।
প্রতি বছরের মত এবারও বিজয় দিবস ক্রিকেটে অংশ নিয়েছেন সাবেক ক্রিকেটাররা।প্রতি বছর বিজয় দিবসে সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হয় বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ, যেখানে দুই শহীদ ক্রিকেটার মুশতাক ও জুয়েলের নামে দুই দলে বিভক্ত হয়ে খেলায় অংশ নেন ক্রিকেটাররা।
সংক্ষিপ্ত স্কোর
টস : শহীদ জুয়েল একাদশ
শহীদ মুশতাক একাদশ : ১৫০/৫ (২০ ওভার)
আতহার ৬০, পাইলট ৩১*, বিদ্যুৎ ২৬, রফিক ১৫, বেলিম ৬, নান্নু ৩
রানা ২০/২, অপি ২৫/১, বাবু ২৭/১
শহীদ জুয়েল একাদশ : ১০৮/৬ (২০ ওভার)
বাশার ২৯*, বাবু ২৭, রানা ১৩
তারেক আজিজ ১৪/২, সানোয়ার ২৬/২
ফল : শহীদ মুশতাক একাদশ ৪২ রানে জয়ী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ