বিশ্বরেকর্ড গড়লেন রিজওয়ান
প্রচলিত কথায় আছে, বছরের প্রথম দিন যেমন হয়, বাকি দিনগুলোও তেমন যাবে। যদিও এই কথার কোনো বৈজ্ঞানিক যুক্তি বা বাস্তবতা নেই, তবে সেই কথারই সত্যতা প্রমাণ করলেন রিজওয়ান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শতক হাঁকিয়ে বছরের শুরু করেছিলেন তিনি। শুরুর সেই ফর্মই ধরে রাখলেন বছর জুড়ে। বছরের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে করলেন ৮৭ রান, শতকের খুব কাছাকাছিই।
২০২০ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০ ম্যাচের ৫ ইনিংসে রিজওয়ান করেছিলেন ১৩৩ রান। ২০২১ সালের ২৯ ম্যাচের ২৬ ইনিংসে তিনি করেছেন ১৩২৬ রান। হাঁকিয়েছেন একটি শতক ও ১২টি অর্ধশতক। গত জুলাই মাসেই পল স্টার্লিংয়ের রেকর্ড ভেঙে ফেলেছিলেন রিজওয়ান। বাবর আজমও পেরিয়ে গেছেন স্টার্লিংকে। বাবরের সংগ্রহ ৯৩৯ রান।
এই সময়ে রিজওয়ানের ব্যাট থেকে এসেছে ১১৯টি চার ও ৪২টি ছক্কা। প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বছরে ১০০টি চার হাঁকানো প্রথম ব্যাটার রিজওয়ান। বাবর এসেছেন খুব কাছে এসে, তার ব্যাট থেকে এসেছে ৯৯টি চার। ছক্কার হিসেবেও শীর্ষে রিজওয়ান, হাঁকিয়েছেন ৪২টি ছক্কা। এই বছরই ৪১টি ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ছয়ের রেকর্ড গড়েছেন মার্টিং গাপটিল।
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটেও বিশ্বরেকর্ড গড়েছেন রিজওয়ান। ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে এক বছরে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এ বছর টি-টোয়েন্টিতে রিজওয়ানের মোট সংগ্রহ ২০৩৬ রান। দ্বিতীয় সর্বোচ্চ ১৭৭৯ রানের রেকর্ডও এই বার গড়েছেন বাবর। এতদিন ধরে শীর্ষে ছিল ২০১৫ সালে ক্রিস গেইলের গড়া ১৬৬৫ রান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি বছরে সর্বোচ্চ রান সংগ্রাহক (শীর্ষ পাঁচ)
|
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে বছরে সর্বোচ্চ রান সংগ্রাহক (শীর্ষ পাঁচ)
|
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ