শিরোপা ধরে রাখার ব্যাপারে এখনও ভাবছি না : রাকিবুল
যদিও গতবারের মত এবারও শিরোপা নিয়ে না ভেবে বিশ্বকাপ যাত্রা শুরু করতে চায় বাংলাদেশ। এশিয়া কাপে ভালো করে বিশ্বকাপের জন্য ম্যাচ বাই ম্যাচ এগোতে চায় দল- জানিয়েছেন রাকিবুল।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, ‘শিরোপা ধরে রাখার ব্যাপারে আমরা এখনও ভাবছি না। গতবার খুব ভালো ক্রিকেট খেলেছি, এজন্যই চ্যাম্পিয়ন হয়েছি। এবারও বিশ্বকাপে ম্যাচ বাই ম্যাচ ভালো ক্রিকেট খেলার দিকে মনোযোগ রাখছি। আত্মবিশ্বাস ও প্রস্তুতি ভালো দেখেই ভারতের বিপক্ষে ভালো করেছি। দোয়া করবেন যেন বিশ্বকাপে নিজেদের সেরাটা দিতে পারি।’
রাকিবুল অবশ্য জানিয়েছেন, দলের প্রস্তুতি ও আত্মবিশ্বাস ভালো রয়েছে। বিশ্বকাপের আগে মাঠে গড়াবে যুব এশিয়া কাপ। নিজেদের সর্বশেষ সিরিজে ভারতীয় যুবাদের বিপক্ষে অপরাজিত থেকে শিরোপা জেতা বাংলাদেশ এশিয়া কাপ ধরেই এগোতে চায়।
রাকিবুল বলেন, ‘দল নিয়ে আমরা এখন আত্মবিশ্বাসী। গত ২-৩ মাসে কয়েকটি সিরিজ খেলেছি। সর্বশেষ সিরিজে খুব ভালো করেছি। দল হিসেবে গুছিয়ে নিচ্ছি, সবাই ভালো পারফরম্যান্স করছি। আশাবাদী- এশিয়া কাপে ভালো করব। এশিয়া কাপ ও বিগত দুই-তিন সিরিজের অভিজ্ঞতায় বিশ্বকাপে ভালো করার চেষ্টা করব।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- কম দামে বেশি মাইলেজ, ২০২৬-এর সেরা ৫ বাইক