অবিশ্বাস্য কারনে বন্ধ অনুশীলন, আবারও কোয়ারেন্টিনে বাংলাদেশ
নিউজিল্যান্ড থেকে দলের ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, অনিবার্য কারণে নিউজিল্যান্ডের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে নিউজিল্যান্ডে প্রথম ৭ দিন কঠোর রুম কোয়ারেন্টিন করার কথা ছিল বাংলাদেশ দলের। সেক্ষেত্রে ৭ দিন পর অনুশীলনের পাশাপাশি কোয়ারেন্টিন পালন করতে হত।
কিন্তু অনুশীলনের অনুমতি দেওয়ার পর হুট করে আবারও রুম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ক্রিকেটারদের। নাফিস বলেন, ‘আমাদের অনুশীলন কয়েকদিনের জন্য বন্ধ রাখতে বলা হয়েছে। অনিবার্য কিছু কারণে সরাসরি নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে এই নির্দেশনা এসেছে। আমাদের আরেকটি কোভিড টেস্ট বাকি রয়েছে। তিনটা টেস্ট করেছি। কোয়ারেন্টিনের ৯ম দিনে আরেকটি পরীক্ষায় সবাই নেগেটিভ এলে আমরা ছাড়পত্র পাব।’
নাফিসের দাবি, ১০ দিন কোয়ারেন্টিনের নিয়ম ছিল আগে থেকেই। তবে প্রথম ৭ দিন ছিল এমআইকিউয়ের অধীনে। তার ভাষায়, ‘আগে থেকেই ১৪ দিনের কোয়ারেন্টিনের নিয়ম ছিল। সফরে আসার আগে আলোচনার মাধ্যমে ৭ দিন করা হয়। এটাও আসলে ১০ দিনের। ৭ দিন এমআইকিউয়ের অধীনে, বাকি ৩ দিন অনুশীলন করলেও হোটেলে ফিরে আইসোলেশনে থাকতে হত। এখন এই ৩ দিনও হয়ত এমআইকিউয়ের অধীনেই থাকতে হবে। গতকাল আমরা অনুশীলনের অনুমতি পেয়েছিলাম। আজ কোনো অনিবার্য কারণে সরকারের দিক থেকে নিষেধ করা হয়েছে।’
নিউজিল্যান্ড সফরে যাওয়ার সময় দলের কয়েকজন সদস্যের কাছাকাছি ছিলেন এক করোনা পজিটিভ যাত্রী। এই তথ্য পাওয়ার পর নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় বাড়তি সতর্কতা অবলম্বন করে। ইতোমধ্যে সেই ৯ সদস্যের একজন স্পিন কোচ রঙ্গনা হেরাথ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। যদিও বাকিরা সর্বশেষ করোনা পরীক্ষায় করোনা নেগেটিভ হয়েছেন।
হেরাথের বিষয়ে নাফিস বলেন, ‘হেরাথ ভালো আছে। ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আমাদের টিম নিয়মিত যোগাযোগ করছে। সুজন ভাই আছেন, আমি আছি। আশা করছি শীঘ্রই তাকে আমাদের সাথে পাব।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম