গুরুতর অভিযোগ উঠলো ডি ভিলিয়ার্স-স্মিথদের বিরুদ্ধে
ডুমিসা এতসেবেজা পরিচালিত এসজেএন এর এই রিপোর্টে বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে বর্ণ বৈষমের অভিযোগ আনা হয়েছে। যেই তালিকায় আছেন গ্রায়েম স্মিথ, মার্ক বাউচার এবং এবিডি ভিলিয়ার্স। স্মিথ ও বাউচার বর্তমানে সিএসএর সঙ্গে সরাসরি জড়িত থাকায় সিএসএর বিরুদ্ধেও এই রিপোর্টে অভিযোগ করা হয়েছে।
সিএসএ তাদের কার্যক্রমে বর্ণবাদের কোনো সম্পৃক্ততা অস্বীকার করেছে। তারা জানিয়েছে যে, বোর্ডের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা প্রতিবেদনটি দেখবেন এবং তারপরে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সিএসএ। এই রিপোর্ট করতে এসজেএনকে সব ধরনের সহযোগিতা করেছে সিএসএ।
সিএসএ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 'প্রতিবেদনে উত্থাপিত বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি, কোন ধরনের পদক্ষেপ নেয়া হতে পারে তা এখনই বলা যায় না। বোর্ডকে প্রতিবেদনটি গুরুত্ব সহকারে সম্পূর্ণভাবে দেখতে হবে।'
বোর্ড তাদের বিজ্ঞপ্তিতে আরও জানিয়ে ছে, 'আমরা ইতোমধ্যেই তা করছি। সামগ্রিকভাবে এসজেএন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার মধ্যে ছিল তাই বোর্ড সবসময় তাদের পাশে ছিল। এখন বোর্ডের দায়িত্ব প্রতিবেদন দেখা।'
রিপোর্টে অভিযোগ করা হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটাররা জাতীয় দলে খেলার সময় দলের কৃষ্ণাঙ্গ খেলোয়াড়েরা তাদের দ্বারা বৈষমের শিকার হয়েছিল। এমনকি অনেক ক্রিকেটারের অভিযোগ, পারফর্ম করা সত্বেও শুধুমাত্র কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে তারা দলে সুযোগ পায়নি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ