অবাক ক্রিকেট বিশ্ব: পাকিস্তান ক্রিকেটে নতুন চমক ‘পাওয়ার হিটিং কোচ’
এবার ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারের জন্য ‘পাওয়ার হিটিং কোচ’ চেয়ে চমক জাগানিয়া এক বিজ্ঞপ্তি দিয়েছে পিসিবি। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং কোচের নাম তো শুনেছেন সবাই; পাওয়ার হিটিং কোচ আবার কী?
হ্যাঁ, আন্দাজ করাই যাচ্ছে। টি-টোয়েন্টির এই বিশ্বায়নের যুগে হার্ডহিটার খুঁজে বের করার জন্যই নতুন এই কোচের ধারণা নিয়ে আসছে পাকিস্তান।
শুক্রবার হাই পারফরম্যান্স কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে পিসিবি। যাতে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং কোচের সঙ্গে আছে পাওয়ার হিটিং কোচের পদও। প্রত্যেকেরই কোচিং আঙিনায় পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে।
এই কোচরা পিসিবির ডেভেলপমেন্ট প্রোগ্রামে থাকবেন। খেলোয়াড় বের করে তাদের স্কিল ডেভেলপ করাসহ আন্তর্জাতিক আঙিনার জন্য প্রস্তুত করার কাজ করতে হবে তাদের।
ন্যাশনাল হাই পারফরম্যান্স কোচদের আবেদন করার শেষ সময় ২০২২ সালের ১৭ জানুয়ারি। সংক্ষিপ্ত তালিকা করে বিশেষজ্ঞ প্যানেল সাক্ষাতকারের জন্য ডাকবেন এই কোচদের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ