সবাইকে পেছনে ফেলে সেরা গোলের পুরস্কার জিতলেন মেসি
গত সেপ্টেম্বরের ২৯ তারিখ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল করে নিজের পিএসজি খাতা খোলেন মেসি। সেই গোলটিই এবার জিতেছে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের গ্রুপ পর্বের সেরা গোলের পুরস্কার।
শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ খবর জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ও চ্যাম্পিয়ন্স লিগের আয়োজক উয়েফা। গ্রুপ পর্বের লড়াই শেষ হওয়ার পর গত ১৩ ডিসেম্বর দশটি গোলের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল তারা। শুক্রবার (১৭ ডিসেম্বর) পর্যন্ত ছিল ভোট দেওয়ার সময়।
চার দিনে প্রায় ২ লাখ ভোট পড়েছে এই দশ গোলের বিপরীতে। যেখানে সর্বোচ্চ ২২ শতাংশ ভোট পেয়ে সেরা গোল নির্বাচিত হয়েছে ম্যান সিটির বিপক্ষে করা মেসির গোলটি। নিজেদের ঘরের মাঠে ম্যাচের ৭৪ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো শটে দৃষ্টিনন্দন এক গোলই করেছিলেন আর্জেন্টাইন জাদুকর।
দ্বিতীয় সর্বোচ্চ ১৪ শতাংশ ভোট পেয়েছেন গ্রুপের পঞ্চম রাউন্ডের ম্যাচে পোর্তোর বিপক্ষে করা লিভারপুলের মিডফিল্ডার থিয়াগো আলকান্তারার গোল। আর ১৩ শতাংশ ভোটে তৃতীয় হয়েছে রবার্ট লেওয়ানডস্কি করা বাই সাইকেল কিকের গোল। যা তিনি করেছিলেন ডায়নামো কিয়েভের বিপক্ষে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ