হারার পরও আর বড় দু:সংবাদ পেল ইংল্যান্ড
পয়েন্ট জরিমানা এবার বেড়ে দাঁড়াল ৮-এ। প্রথম দফা পয়েন্ট জরিমানার সময় আইসিসি জানিয়েছিল, ইংল্যান্ড নির্ধারিত সময়ে ৫ ওভার পিছিয়ে ছিল। সে অনুযায়ী কাঁটা হয় ৫ পয়েন্ট। কিন্তু এবার জানানো হয়েছে, জো রুটের দল ৮ ওভার পিছিয়ে ছিল। তাই পয়েন্টও কাটা হয়েছে ৮টি।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি পয়েন্ট কর্তনের নজির এটি। এর আগে নটিংহ্যামে ভারতের বিপক্ষে টেস্টে ২ পয়েন্ট হারিয়েছিল ইংল্যান্ড। ১ জয় ও ১ ড্রয়ে দলটির পয়েন্ট ১৬ থাকার কথা থাকলেও ১০ পয়েন্ট জরিমানা গুনে এই মুহূর্তে জো রুটের দলের পয়েন্ট মাত্র ৬।
টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে জয় কিংবা ড্রয়ের দেখা পাওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে কম পয়েন্ট এখন ইংল্যান্ডের। ৮ দলের মধ্যে দলটির অবস্থান ৭ম। সবার তলানিতে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচ খেলে দুটিতেই হেরেছে মুমিনুল হকের দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ