ভেন্ডারসের ক্যারিয়ার সেরা বোলিংয়ে বিদায় আল-আমিনদের
কলম্বোয় আসরের ২০তম ম্যাচে ক্যান্ডি মুখোমুখি হয়েছিল কলম্বো স্টার্সের। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ক্যান্ডির অধিনায়ক অ্যাঞ্জেলো পেরেরা। তবে তার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে আশান প্রিয়ঞ্জনকে প্রথম ওভারে হারালেও চড়াও হয়ে খেলতে থাকে কলম্বো।
কুশল পেরেরার ৩৮ বলে ৫৮, দীনেশ চান্দিমালের ২৯ বলে অপরাজিত ৪৪, ধনঞ্জয়া ডি সিলভার ২৮ বলে ৪০ ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের ১৬ বলে ২৯ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান জড়ো করে কলম্বো।
আল-আমিন এদিন ৩ ওভার বল করে শিকার করেন ম্যাথিউসের উইকেট। তবে ৬টি চার ও ১টি ছক্কা হজম করে বিলি করেছেন ৪০ রান। দলের পক্ষে নিমেশ বিমুক্তি তিনটি উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২৮ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে ফেলে ক্যান্ডি। এরপর রবি বোপারা বরাবরের মত ঢাল হয়ে দাঁড়ান। তবে ৩১ বলে ৪৭ রান করে তিনি বিদায় নিলে খেই হারিয়ে ফেলে দল।
শেষপর্যন্ত ১৭ ওভারে অলআউট হয় ক্যান্ডি, জড়ো করে মাত্র ১২৪ রান। ২ বল মোকাবেলা করে কোনো রান না করে সাজঘরে ফেরেন আল-আমিন। পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা কলম্বো পায় ৫৮ রানের জয়। দলটির পক্ষে জেফরে ভ্যান্ডারসে একাই শিকার করেন ৬টি উইকেট, শিকার করেন আল-আমিনের উইকেটটিও। ভেন্ডারসের ক্যারিয়ার সেরা ফিগারটি এলপিএলেও সেরা বোলিংয়ের রেকর্ড।
সংক্ষিপ্ত স্কোর
টস : ক্যান্ডি ওয়ারিয়র্স
কলম্বো স্টার্স : ১৮২/৬ (২০ ওভার)
কুশল পেরেরা ৫৮, চান্দিমাল ৪৪*, ধনঞ্জয়া ৪০
বিমুক্তি ২৪/৩, আল-আমিন ৪০/১
ক্যান্ডি ওয়ারিয়র্স : ১২৪/১০ (১৭ ওভার)
বোপারা ৪৭, লুইস ২১
ভেন্ডারসে ২৫/৬, প্রসন্ন ২৭/২
ফল : কলম্বো স্টার্স ৫৮ রানে জয়ী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ