বিপিএল ২০২২: দেখে নিন এখন পর্যন্ত নিশ্চিত হওয়া বিদেশি ক্রিকেটারদের তালিকা
তবুও ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারদের পাওয়া নিয়ে সংশয় ছিল বিসিবির। তার কারণ একই সময়ে অনুষ্ঠিত হবে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ। ওই টুর্নামেন্টের কারণে দুশ্চিন্তায় ছিল ফ্র্যাঞ্চাইজি গুলি। তবে বিপিএলে তারকা ক্রিকেটারদের কমতি থাকছে না।
ইতিমধ্যেই বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির সাথে চুক্তি হয়েছে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারদের। এদের মধ্যে রয়েছে এই ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। বিপিএলে প্রথমবারের মতো খেলতে আসছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস এবং ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলী ও উইকেটকিপার-ব্যাটসম্যান স্যাম বিলিংস।
এদের মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন ফাফ দু প্লেসিস এবং মঈন আলি। এছাড়াও কুমিল্লা জার্সিতে দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার সুনীল নারিন কে। ইতিমধ্যেই জানা গেছে বরিশাল ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল এবং ইংল্যান্ড উইকেটকিপার ব্যাটসম্যান স্যাম বিলিংস সাথে চুক্তি করেছে।
এছাড়াও টি-টোয়েন্টি ক্রিকেটের বস ক্রিস গেইল খেলবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। তাছাড়াও প্রথমবারের মতো বিপিএলে দেখা যেতে পারে ভারতীয় ক্রিকেটার। এবারের বিপিএলে দেখা যাবে মোট ছয়টি দল। আজ সন্ধ্যার মধ্যেই জানা যাবে বিপিএলের দলগুলির নাম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ