ব্রেকিংং নিউজ : নেশন্স লিগে খেলবে আর্জেন্টিনা-ব্রাজিল, দেখেনিন আর অন্য দল যারা
কিন্তু এ বিষয়টি কোনোভাবেই মানতে চাইছে না ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ও লাতিন আমেরিকার কনমেবল। এই দুটি মহাদেশীয় সংস্থা সরাসরি ফিফার বিরোধিতা করেছে। ফিফাকে চাপে ফেলতে এবার আরেকবার ঐক্যবদ্ধ হতে যাচ্ছে উয়েফা আর কনমেবল৷ শোনা যাচ্ছে, উয়েফা ২০২৪ সাল থেকে তাদের নেশন্স লিগে যোগ করবে লাতিন আমেরিকার ১০টি দেশ।
মানে ২০২৪ সাল থেকে ব্রাজিল-আর্জেন্টিনার মতো দেশগুলো ইউরোপের নেশন্স লিগে খেলবে। গত সপ্তাহে উয়েফা ও কনমেবল সমঝোতা চুক্তি করে৷ সেই চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত একই সঙ্গে কাজ করবে তারা। তারই অংশ এ প্রচেষ্টা। তবে লাতিন আমেরিকার দলগুলো খেললেও নেশন্স লিগের ম্যাচগুলো তাদের খেলতে হবে ইউরোপেই৷
কারণ নয়তো খেলোয়াড়দের ভ্রমণ নিয়ে বেশ ঝামেলায় পড়তে হবে। অপরদিকে লাতিন আমেরিকার বড় তারকারা যেহেতু ইউরোপের লিগেই খেলেন, তাই তারা সহজেই নেশন্স লিগের ম্যাচগুলোতে খেলতে পারবে৷ এ নিয়ে উয়েফার সহসভাপতি জেবিগ্নিউ বোনিয়েক জানিয়েছেন, ‘এটিই হতে যাচ্ছে পুরনো ফরম্যাটের শেষ নেশনস লিগ।
এরপর থেকে কনমেবলের দলগুলো যোগ দেবে এই টুর্নামেন্টে। ২০২৪ সালের নেশন্স লিগেই দেখা যাবে কনমেবল অন্তর্ভুক্ত দেশগুলোর।’ তিনি ইঙ্গিত করেন কনমেবলের শীর্ষ ৬ দেশ লিগ ‘এ’-তে যোগ দেবে। ব্রাজিল, আর্জেন্টিনার সঙ্গে চিলি, উরুগুয়ে, কলোম্বিয়ার মতো দল অংশ নেবে উয়েফা ন্যাশনস লিগে।
দক্ষিণ আমেরিকার এই দলগুলোর বিপক্ষে ইউরোপের স্পেন, জার্মানি, ফ্রান্সের মতো দলগুলোর ম্যাচগুলোকে ব্লকবাস্টার ম্যাচ বলেও অভিহিত করেছেন তিনি। বলিভিয়া, ইকুয়েডর, ভেনিজুয়েলার মতো দলগুলোরও সুযোগ থাকছে, তবে তারা যোগ দিতে পারবে ‘বি’ লিগে৷
এতে করে উয়েফার শীর্ষ ২২ দলকে নিয়ে সাজাবে লিগ ‘এ’ এবং পরের ২০ দলকে নিয়ে সাজাবে লিগ ‘বি’। ফিফা ২০২৪ থেকে দুই বছর অন্তর অন্তর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব করেছিল যেটাতে উয়েফার এই আয়োজন বড় বাধা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম