পুরোনো দলে ফিরলেন রশিদ খান
বৃহস্পতিবার বিদেশি কোটার খেলোয়াড় হিসেবে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে দলে ভিড়িয়েছিল সাসেক্স। এবার রশিদকেও ফিরিয়ে সমর্থকদের ভালো একটি চমক দিলো তারা। এছাড়া দলের তৃতীয় বিদেশি খেলোয়াড় হলেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।
কোনো ম্যাচে সর্বোচ্চ দুজন বিদেশি খেলাতে পারে টি-টোয়েন্টি ব্লাস্টের দলগুলো। এক্ষেত্রে রিজওয়ানকে ওপেনিং করানোর পরিকল্পনা ছিলো সাসেক্সের। কিন্তু আগামী জুন মাসে ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে স্বাগত জানাবে পাকিস্তান। ফলে পুরো টুর্নামেন্ট খেলতে পারবেন না রিজওয়ান।
এমনকি রশিদ খানও আইপিএলের কারণে হয়তো পুরো টি-টোয়েন্টি ব্লাস্ট খেলতে পারবেন না। এছাড়া আগামী জুনের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে আফগানিস্তানের। আর টি-টোয়েন্টি ব্লাস্টের সম্ভাব্য সূচি ২৫ মে থেকে ১৬ জুলাই।
অবশ্য সাসেক্সের স্কোয়াডে আরও দুজন লেগস্পিনার উইল বিয়ার এবং তরুণ আর্চি লেনহামও রয়েছেন। তবে রশিদের মতো অভিজ্ঞ ও স্কিলফুল লেগস্পিন বিশ্ব ক্রিকেটেই বিরল। তাই তাকে যত বেশি ম্যাচে সম্ভব পেতে চায় সাসেক্স।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ