যেকোনো উপায়ে শচীনকে বোর্ডের সাথে যুক্ত করবেন সৌরভ
২০১৯ সালের অক্টোবরে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি পদে নিযুক্ত হন সৌরভ। দায়িত্ব পাওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেটে সাবেক ক্রিকেটারদের যুক্ত করার ব্যাপারে বেশ তৎপর তিনি। চলতি বছর দেশটির ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) প্রধান রাহুল দ্রাবিড়কে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সৌরভের নেতৃত্বাধীন বোর্ড। এদিকে, এনসিএ প্রধানের দায়িত্ব আরেক সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের কাঁধে তুলে দেওয়া হয়েছে।
তবে এখনও ভারতের জাতীয় ক্রিকেটে যুক্ত হননি কিংবদন্তি শচীন টেন্ডুলকার। টিভি কমেন্ট্রি আর আইপিএলে নিজের সাবেক দল মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টরের দায়িত্ব পালন করছেন শচীন। ধারভাষ্যে শচীন নিয়মিত নন, কিন্তু আইপিএলের ফ্র্যাঞ্চাইজির সাথে চুক্তি থাকায় বোর্ডে যুক্ত হওয়ার ক্ষেত্রে ‘কনফ্লিক্ট’ অব ইন্টারেস্ট’ দেখছেন সৌরভ।
বিসিসিআই প্রধান সৌরভ বলেন, “শচীন অবশ্যই একটু আলাদা। সে এসবের সঙ্গে জড়িত হতে চায় না। ভারতীয় ক্রিকেটে যেকোন উপায়ে শচীনের সম্পৃক্ততা নিয়ে আমি নিশ্চিত, এর চেয়ে ভালো খবর আর হতে পারে না। কিন্তু কোন উপায়ে সে যোগ দিতে পারে সেটা খুঁজে বের করতে হবে। কারণ চারপাশে অনেক রকমের ‘কনফ্লিক্ট’ রয়েছে।”
তবে যত সমস্যা আর সমালোচনা থাকুক না কেন, শচীনকে বোর্ডের সাথে যুক্ত করতে সৌরভের আন্তরিকতার কোন কমতি নেই। সেই লক্ষ্যে বিদ্যমান পরিস্থিতিতে এই কিংবদন্তি ক্রিকেটারকে ভারতীয় বোর্ডে যুক্ত করার সেরা উপায় খুঁজে বের করার কথা বলেন তিনি।
সৌরভ জানান, “ঠিক কিংবা ভুল যা কিছুই আপনি করেন না কেন, সমালোচনা ঠিকই জানালার ওপর থেকে ঝাঁপিয়ে পড়বে। যার মধ্যে কিছু আমি সত্যিই অবাস্তব বলে মনে করি। তাই সেরা প্রতিভাকে খেলার সঙ্গে সম্পৃক্ত রাখার সর্বোত্তম উপায় খুঁজে দেখতে হবে। এবং এক পর্যায়ে শচীনকে ভারতীয় ক্রিকেটে যুক্ত হওয়ার পথ খুঁজে পাওয়া যাবে।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম