টেস্টে ইতিহাসে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন জো রুট
এক বছরে টেস্টে রানের তালিকায় এই মুহুর্তে চার নম্বরে রয়েছেন রুট। আগেই তিনি এক বছরে টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রহকারী ক্রিকেটার হয়েছেন। ভেঙেছেন মাইকেল ভনের (২০০২ সালে ১৪৮১ রান) রেকর্ড। এ বার সচিনের (২০১০ সালে ১৫৬২ রান) ও মাইকেল ক্লার্কের (২০১২ সালে ১৫৯৫ রান) রেকর্ড ভাঙলেন রুট।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেনে অ্যাশেজের প্রথম টেস্টে প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং (২০০৫ সালে ১৫৪৪ রান) ও অস্ট্রেলিয়ার বর্তমান কোচ জাস্টিন ল্যাঙ্গারের (২০০৪ সালে ১৪৮১ রান) রেকর্ড ভেঙেছেন রুট। ভেঙেছেন ভারতের আর এক কিংবদন্তি সুনীল গাওস্করের (১৯৭৯ সালে ১৪০৭ রান) রেকর্ড। দ্বিতীয় টেস্টে আরও এগলেন ইংল্যান্ডের অধিনায়ক।
চলতি বছর দুরন্ত ছন্দে রয়েছেন রুট। ছ’টি শতরান করেছেন তিনি। তার মধ্যে দু’টি দ্বিশতরান। এক বছরে টেস্টে সর্বাধিক রানের তালিকায় শীর্ষে রয়েছেন পাকিস্তানের মহম্মদ ইউসুফ। ২০০৬ সালে ১৭৮৮ রান করেছিলেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভ রিচার্ডস (১৯৭৬ সালে ১৭১০)। তৃতীয় দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ (২০০৮ সালে ১৬৫৬)। সেই রেকর্ড ভাঙার জন্য চলতি ইনিংস ছা়ড়া আরও দু’টি ইনিংস পাবেন রুট।
এছাড়াও ইংল্যান্ড অধিনায়ক হিসেবে এদিন ৩৭ তম ৫০+ ইনিংস খেলে কুককে টপকে যান রুট। কুক ইংল্যান্ড অধিনায়ক হিসেবে ৩৬ টি ফিফটি প্লাস ইনিংস খেলেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও সর্বোচ্চ ৫০+ ইনিংসে এদিন পিটার মেইর রেকর্ড ভাঙেন রুট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ