ব্রেকিং নিউজ: নিউজিল্যান্ড সফরের জন্য আটকে গেল বিপিএলের পরিকল্পনা
আগামী ২১ তারিখ নিউজিল্যান্ডে অবস্থানরত বাংলাদেশের ক্রিকেটারদের করোনা রিপোর্ট হাতে পাবে সংশ্লিষ্টরা। এরপরেই মূলত বোঝা যাবে সেই সিরিজের ভাগ্য। কোয়ারেন্টিন পর্ব বাড়বে নাকি সিরিজের সূচিই পরিবর্তিত হবে, সেটা জানা যাবে তখন।
কোনো কারণে যদি এই টেস্টের সময়সূচি পিছিয়ে যায়, সেক্ষেত্রেও বিপিএল আয়োজন করতে আগ্রহী বিসিবি। এক্ষেত্রে, টেস্টে অবস্থানরত ক্রিকেটাররা বিপিএল থেকে বাদ যাবেন। নিউজিল্যান্ড সিরিজ শেষ করে তারা দেশে এসে দুই-চারদিন বিশ্রাম নিয়ে বিপিএলে অংশ নেবেন!
এদিকে ফেব্রুয়ারির শেষদিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসবে আফগানিস্তান। এই সিরিজের সূচিও চূড়ান্ত হওয়ার পথে। বিপিএল আয়োজনে তাই সময়সীমা খুবই সীমিত বিসিবির।
শনিবার (১৮ ডিসেম্বর) বিপিএল প্রসঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সভা শেষে বিপিএল প্রসঙ্গে তেমন ইতিবাচক কিছুই জানাতে পারেননি তিনি। যদিও বিপিএল আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর বিসিবি। দল বা ভেন্যু কমিয়েও বিপিএল আয়োজন করতে চায় তারা।
পাপন বলেন, 'বিপিএলটা আমাদের দরকার এই কারণে যে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে আমাদের। এখানে স্থানীয় ক্রিকেটারদের চিহ্নিত করা যায়। বলছি না এখানে ভালো করলেই চলে যাবে এমন না কিন্তু আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে। আমরা মনে করছি এটা করা উচিত।
আমরা এটা কিভাবে করতে পারি? কিভাবে করব, কতটুকু সময় পাবো আমরা যে পরিকল্পনা করেছিলাম সেটা অনুযায়ী নাও হতে পারে। আমাদেরকে ওইখানেও কিছু একটা কাটছাঁট করতে হতে পারে। আমি উদাহরণগুলো বলছি। একটা হতে পারে ওইখানে যারা আছে ওদেরকে বাদ দিয়ে বিপিএল চালু হয়ে যাবে।'
'যারা ওইখানে আছে ওইখান থেকে আসার পরে ওদেরকে ব্রেক দেয়া হবে ২/৪ দিনের। তারপর ওরা যোগ দেবে। বাদ দেয়া বলতে খেলবে না হয়তো কিন্তু ওদের পেমেন্টটা পাবে। আর্থিকভাবে যদি ক্ষতি হয় সেটা আমরা করতে পারি। আমি একটা অপশন বলছি, করব বলিনি।
আরেকটা হতে পারে তিনটা ভেন্যুর জন্য আমাদের ৬ দিন ভ্রমণ আছে। হয়তো ভেন্যু একটা কমালে আমরা দুদিন সেফ করতে পারি। এটা করব বলছি না। তৃতীয় হচ্ছে ৬ টার জায়গায় ৫টা দল করলে আমরা আবার ৪-৫ দিন সময় পাই। এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। ২১ তারিখে সিদ্ধান্তটা জানার পরে আপনাদের নির্দিষ্ট করে জানাব।'
বিসিবির প্রাথমিক সূচি অনুযায়ী ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে মাঠে গড়ানোর কথা বিপিএল। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ ম্যাচে চলবে ৯-১৩ জানুয়ারি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: চরম নাটকীয়তায় শেষ ম্যাচ, জানুন ফলাফল
- আজ রাতে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: লাইভ দেখার সহজ উপায় ও সময়সূচি
- লোকসানের জাল ছিঁড়ে লাভের পথে বস্ত্র খাতের ৪ কোম্পানি
- বাংলাদেশ বনাম ভিয়েতনাম: অবিশ্বাস্য ভাবে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স হাইভোল্টেজ ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: প্রথমার্ধ শেষে, জানুন ফলাফল
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: ২০ মিনিটের খেলা শেষ, সরাসরি দেখুন Live
- বস্ত্র খাতে মন্দার হাওয়া: মুনাফা হারিয়ে তলানিতে ৬ কোম্পানির ব্যবসা
- বস্ত্র খাতে মন্দার কবলে ৮ কোম্পানি: আর্থিক প্রতিবেদনে বড় বিপর্যয়ের চিত্র
- আগামীকাল সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: কখন, কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: চরম উত্তেজনায় ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল