বিপিএলকে ঘিরে হাজার হাজার সংশয় বললেন বিসিবি বস পাপন
তবে ক্রিকেটারদের মানসিক ক্লান্তির বিষয়টি ভাবিয়ে তুলেছে বিসিবিকে। তাই জাতীয় দলের ক্রিকেটারদের বিপিএলে বিশ্রাম দেওয়ার ভাবনা রয়েছে, জানালেন বিসিব সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, ‘বিপিএলের দুইটা ইস্যু আছে। নিউজিল্যান্ড সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপ, বিপিএলের সাথে এর তুলনা হয় না। আবার আফগানিস্তান যে আসবে ওটাও ওয়ানডে চ্যাম্পিয়নশিপ। এই দুই সিরিজের চেয়ে তাই বিপিএল বেশি গুরুত্বপূর্ণ নয়। কিন্তু সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, বিপিএলটা তাই গুরুত্বপূর্ণ।’
এমন পরিস্থিতিতে বিপিএলে দলের সংখ্যা কমানো যায় কি না, সূচি আরও আঁটসাঁট করা যায় কি না, ভেন্যু কমানো যায় কি না- এমন ভাবনা আছে বোর্ডের।
পাপন জানান, ‘আমরা যে পরিকল্পনা করেছি সে অনুযায়ী না-ও হতে পারে। কাটছাঁট করা লাগতে পারে। এমন হতে পারে- যারা ওখানে আছে ওদের বাদ দিয়ে বিপিএল চালু হয়ে যাবে। নিউজিল্যান্ড থেকে আসার পর ২-৪ দিনের বিরতি দেওয়া হবে। তারা পরে যোগ দিবে এবং পুরো পারিশ্রমিক পাবে। আর্থিক কোনো ক্ষতি হলে বোর্ড তা পরিশোধ করবে। এটা করব বলিনি, তবে এমন সুযোগ আছে।’
‘৩টা ভেন্যুর জন্য ৬ দিন ভ্রমণ করতে হবে। একটা ভেন্যু কমালে আমরা ২ দিন বাঁচাতে পারি। ৬টির জায়গায় ৫টি দল করলে আমরা ৪-৫ দিন সময় পাই। এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। ২১ তারিখ সিদ্ধান্ত জানার পর জানাতে পারব। বিপিএল কীভাবে করব এটাও আমরা ২১ তারিখ সিদ্ধান্ত নিব।’– বলেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ