২০২১ সালে সেরা ১০ ব্যাটসম্যানের তালিকায় ৩ বাংলাদেশী
জেনে নেওয়া যাক ২০২১ সালে ওয়ানডে ক্রিকেটে কোন ১০ জন সর্বোচ্চ রান করেছেন। সেরা ১০ এ বাংলাদেশের আছেন ৩ জন।
১. পল স্টারলিং (আয়ারল্যান্ড)- ১৪ ম্যাচের সবকটি ইনিংসে ব্যাট করে পল স্টারলিং ২০২১ সালে রান করেছেন ৭০৫। ২ টি ফিফটির সাথে করেছেন ৩ টি সেঞ্চুরি। ৭৯.৬৬ স্ট্রাইক রেটে স্টারলিং রান করেছেন ৫৪.২৩ গড়ে।
২. ইয়ানেমান মালান (দক্ষিণ আফ্রিকা)- মাত্র ৮ ম্যাচের ৭ ইনিংসে ব্যাট করে ৫ শতাধিক রান করেছেন প্রোটিয়া ব্যাটার ইয়ানেমান মালান। ৯২.০৪ স্ট্রাইক রেটে মালান ৮৪.৮৩ গড়ে রান করেছেন ৫০৯। ২ টি করে আছে সেঞ্চুরি ও ফিফটি।
৩. তামিম ইকবাল (বাংলাদেশ)- ইনজুরির কারণে তামিম ইকবাল ২০২১ এ সেভাবে টেস্ট ও টি-টোয়েন্টি খেলেননি। তবে টাইগারদের ওয়ানডে কাপ্তান খেলেছেন ১২ টি ওয়ানডে। সবকটিতেই ব্যাট করে তামিম করেছেন ৪৬৪ রান। গড় ৩৮.৬৬, স্ট্রাইক রেট ৭৭.৩৩। ৪ ফিফটির সাথে তামিমের আছে ১ সেঞ্চুরি।
৪. হ্যারি টেক্টর (আয়ারল্যান্ড)- পল স্টারলিংয়ের মত তার সতীর্থ হ্যারি টেক্টর ২০২১ এ খেলেছেন ১৪ ওয়ানডে। সবকটিতে ব্যাট করে রান করেছেন ৪৫৪। গড় ৩৭.৮৩, স্ট্রাইক রেট ৭৫.৬৬। সেঞ্চুরি না থাকলেও টেক্টরের আছে ৪ ফিফটি।
৫. অ্যান্ডি বালবার্নি (আয়ারল্যান্ড)- সেরা পাঁচে তৃতীয় আইরিশ অ্যান্ডি বালবার্নি। আয়ারল্যান্ড দলপতি এই বছরে ১৪ ইনিংসে ৩২.৩৮ গড়ে করেছেন ৪২১ রান। ১ সেঞ্চুরি ও ৩ ফিফটি করা বালবার্নি রান করেছেন ৭১.৯৬ স্ট্রাইক রেটে।
৬. মুশফিকুর রহিম (বাংলাদেশ)- ২০২১ এ মাত্র ৯ টি ওয়ানডে খেলেছেন মুশফিকুর রহিম। সবকটিতে ব্যাট করে ৫৮.১৪ গড়ে রান করেছেন ৪০৭। ২ ফিফটি ও ১ সেঞ্চুরি করা মুশফিকের স্ট্রাইক রেট ৭৬.৬৪।
৭. বাবর আজম (পাকিস্তান)- টি-টোয়েন্টি ফরম্যাটে দারুণ এক বছর কাটানো বাবর আজম ২০২১ এ খেলেছেন মাত্র ৬ টি ওয়ানডে। সেখানেই ৬৭.৫০ গড়ে পাকিস্তান দলপতি রান করেছেন ৪০৫। ২ সেঞ্চুরি ও ১ ফিফটি করা বাবরের স্ট্রাইক রেট ছিল ঈর্ষনীয়- ১০৮!
৮. মাহমুদউল্লাহ রিয়াদ (বাংলাদেশ)- বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ২০২১ এ ওয়ানডে খেলেছেন ১২ টি। তার মধ্যে ১১ ইনিংসে ব্যাট করে ৪৯.৮৭ গড়ে রান করেছেন ৩৯৯। ৪ ফিফটি করা মাহমুদউল্লাহর স্ট্রাইক রেট ৮১.৫৯।
৯. ফখর জামান (পাকিস্তান)- পাকিস্তানি টপ অর্ডার ব্যাটসম্যান ফখর জামান ২০২১ এ ভালো ফর্মে ছিলেন। ৬ ম্যাচে ৬০.৮৩ গড়ে ৩৬৫ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ৯১.৯৩, কোন ফিফটি না করলেও আছে ২ সেঞ্চুরি।
১০. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)- শ্রীলঙ্কার স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ২০২১ এ নিজেকে নতুন করে চিনিয়েছেন। এবছর ১৪ ম্যাচ খেলে ৩৫৬ রান করেছেন তিনি। গড় ২৭.৩৮, স্ট্রাইক রেট ৯৪.৬৮। ২০২১ এ হাসারাঙাগ্র ব্যাটে এসেছে ৩ টি ওয়ানডে ফিফটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- যুক্তরাষ্ট্র বনাম তুরস্ক ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নেদারল্যান্ডস বনাম তিউনিসিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জাপান বনাম সুইডেন: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচে একাদশে বড় পরিবর্তন আনছে লিওনেল স্কালোনি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live