ব্রেকিং নিউজ: ব্রাজিল-আর্জেন্টিনাকে নিয়ে মিনি বিশ্বকাপ আয়োজন করবে উয়েফা
কিছুদিন আগেই একসাথে কাজ করার ঘোষণা দিয়েছে ল্যাটিন আমেরিকা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এবং উয়েফা। এরই ফল শ্রুতিতে দুই মহাদেশিয় চ্যাম্পিয়নদেরকে আয়োজন করার হচ্ছে একটি সুপার কাপ।
তবে এতেই সীমাবদ্ধ থাকছে না, দুই মহামদেশের ফুটবল সংশ্লিষ্টরা। আলাদা আরেকটি টুর্নামেন্টেও মাঠে নামতে যাচ্ছে দুই ফুটবল সংস্থা।
এর আগে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছিল, দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজন করতে চায়। এ সিদ্ধান্তের বিরোধীতা করেছে উয়েফা এবং কনমেবল। ফিফার এ সিদ্ধান্ত ঠেকাতেই দুই মহাদেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এ সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন অনেক ফুটবল বিশ্লেষক।
সোমবার (২০ ডিসেম্বর) দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজনের বিষয়ে বৈঠক ডেকেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেখানে ফিফার বিপক্ষে অবস্থান নিতেই দ্রুতই এ সিদ্ধান্ত নিলো উয়েফা এবং কনমেবল।
তবে লাতিন দলগুলো যোগ দিলে কী ফরম্যাটে খেলা হবে নেশন্স লিগ, সেটা এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন উয়েফা সহ-সভাপতি। বলেন, ‘কোন ফরম্যাটে এটা খেলা হবে, আমরা এখনো কাজ করে যাচ্ছি। জাতীয় দলগুলোর খেলার সূচি খুবই ব্যস্ত, যে কারণে আপনি খুব বেশি পরিবর্তন আনতে পারবেন না।’
এ কারণেই ২০২৪ এর পর প্রথম আসরে দক্ষিণ আমেরিকান দলের সংখ্যা থাকবে ছয়টি, এমনই ইঙ্গিত দিয়েছেন বনইয়েক। সেক্ষেত্রে ব্রাজিল আর্জেন্টিনার সঙ্গে প্রথম আসরে কলম্বিয়া, পেরু, চিলি, উরুগুয়ের মতো দলগুলোকে দেখা যাবে।নেশনস লিগ আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জায়গা দখল করে নেওয়ায় গেল বিশ্বকাপের পর থেকে দেখা যায়নি যেটা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ