রিজওয়ান নিজের সাফল্যের কৃতিত্ব দিলেন যাদেরকে
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগমুহূর্তে পাকিস্তানের প্রধান কোচের পদ থেকে ইস্তফা দেন মিসবাহ। কোচিং ক্যারিয়ার জুড়ে বারবার বিতর্ক পিছু লেগে ছিল তার। তবে তার সাবেক শিষ্য ও সতীর্থ মোহাম্মদ রিজওয়ান জানালেন, তার দুর্দান্ত ফর্মে কাটানো এই বছরটিতে উল্লেখযোগ্য অবদান আছে মিসবাহর।
শুধু মিসবাহই নন, মিসবাহর আমলের অন্যান্য কোচিং স্টাফদের অবদানের কথাও তুলে ধরেছেন রিজওয়ান। তিনি বলেন, ‘আমি আগের ম্যানেজমেন্টকে কৃতিত্ব দিব। আমার যে পজিশনে খেললে সবচেয়ে ভালো হয় সেই পজিশনে তারা আমাকে খেলতে দিয়েছেন। এটাই আমাকে পুরো বছর রান করতে সহায়তা করেছে।’
মিসবাহর প্যানেল এখন আর দায়িত্বে নেই। তবে আগে থেকে সমর্থন যুগিয়ে যাওয়া অধিনায়ক বাবর আজম আছেন। রিজওয়ান বাবরের প্রতি মুগ্ধতা প্রকাশ করে ভুলেননি।
রিজওয়ান বলেন, ‘যখন বিশ্বের এক নম্বর ব্যাটার আপনার ব্যাটিং পার্টনার, তখন অন্য কিছু নিয়ে খুব বেশি ভাবতে হয় না। শুধু নিজের ব্যাটিংয়ে মনোযোগ রেখে সর্বোচ্চটা দেওয়া যায়।’
বাবরের সাথে বেশ কিছু নজরকাড়া পার্টনারশিপ গড়া রিজওয়ান বলেন, ‘আমাদের মধ্যে সবচেয়ে ভালো ব্যাপারটা হল আমাদের বোঝাপড়া আর লক্ষ্য তাড়ার মনোভাব। অধিনায়কের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। বাবর অনেক বিনয়ী এবং দলকে একতাবদ্ধ রাখতে বড় ভূমিকা রাখে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ