কোহলির অ্যাটিচিউড পছন্দ করি কিন্তু সে ঝগড়াটে: গাঙ্গুলি
যদিও সেটা অনেকে পছন্দ করেন না। এদিকে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, তিনি কোহলির অ্যাটিচিউড পছন্দ করেন তবে সে বেশ ঝগড়াটে। গুরুগাঁওয়ে একটি অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন গাঙ্গুলি।
ওয়ানডের নেতৃত্ব কেড়ে নেয়ার পর থেকেই গুঞ্জন ছিল বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্কের চিড় ধরতে শুরু করেছে কোহলির। দক্ষিণ আফ্রিকা সফরের আগে নেতৃত্ব ইস্যুতে কোহলি ও গাঙ্গুলির বিপরীতমুখী বক্তব্যে জন্ম দিয়েছে নতুন বিতর্ক। যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ভারতের ২০ ওভারের ক্রিকেটের নেতৃত্ব ছেড়েছেন কোহলি। নেতৃত্ব ছাড়ার সময় ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বলেছিলেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। তবে কোহলির অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ঘটনা নিয়েছে নতুন মোড়।
কদিন আগে বোর্ড সভাপতি গাঙ্গুলি জানিয়েছিলেন, টি-টোয়েন্টি থেকে অধিনায়কত্ব ছাড়তে না করেছিলেন তিনি। তবে বোর্ড সভাপতির এমন বক্তব্য অস্বীকার করেছেন কোহলি। প্রোটিয়া সফরে যাওয়ার আগে ভারতের টেস্ট অধিনায়ক জানিয়েছেন, তাঁর সঙ্গে এসব নিয়ে কেউ কথা বলেনি।
বরং কোহলির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছিলেন বোর্ড কর্তারা। এসব নিয়ে সবাই আলোচনা-সমালোচনায় ব্যস্ত তখন গাঙ্গুলি জানালেন, তিনি কোহলির অ্যাটিচিউড পছন্দ করেন। যদিও কোহলি ঝগড়াটে বলে মন্তব্য করেছেন বোর্ড সভাপতিঅ। এ প্রসঙ্গে গাঙ্গুলি বলেন, ‘আমি কোহলির অ্যাটিচিউড পছন্দ করি কিন্তু সে প্রচুর ঝগড়া করে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- যুক্তরাষ্ট্র বনাম তুরস্ক ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নেদারল্যান্ডস বনাম তিউনিসিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জাপান বনাম সুইডেন: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচে একাদশে বড় পরিবর্তন আনছে লিওনেল স্কালোনি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live