এবার করে দেখাবো ইনশাআল্লাহ্: শরিফুল
২০০১ সাল থেকে শুরু করে চলতি বছর পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩২ ম্যাচ খেলেও কোনো জয় পায়নি বাংলাদেশ। উল্টো মিলেছে একের পর এক বিব্রতকর ফলাফল। সবশেষ সফরেই যেমন শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৯.৪ ওভারে অলআউট হয়েছিল বাংলাদেশ।
এবার নতুন আরেক সফরে তাসমান পাড়ের দেশটিতে গিয়েছে মুমিনুল হকের নেতৃত্বাধীন দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচ খেলবে তারা। মাউন্ট মঙ্গানুইয়ে যা শুরু হবে ২০২২ সালের প্রথম দিন থেকে। দলের তরুণ পেসার শরিফুল ইসলামের আশা, এবার বদলাবে ইতিহাস।
করোনাবিধির কারণে তিনদিন বেড়েছে বাংলাদেশ দলের কোয়ারেন্টাইন। মঙ্গলবার পর্যন্ত রুম কোয়ারেন্টাইনেই থাকতে হবে তাদের। এরপর নেগেটিভ আসা সাপেক্ষে মিলবে অনুশীলন ও অন্যান্য কাজের সুযোগ। তবে এখন সামাজিক দূরত্ব বজায় রেখে দেখাসাক্ষাতের সুযোগ রাখা হয়েছে।
বিসিবি কর্তৃক পাঠানো ভিডিওবার্তায় শরিফুল বলেছেন, ‘আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আমাদের দুইটা গ্রুপ করে দিয়েছে। প্রতিদিন সময় করে নিচে এসে দুই-তিনবার দেখা, সামাজিক দূরত্ব মেনে কথা বলতে পারি। ভালো লাগে একজন আরেকজনের চেহারা দেখলে। এবার ভালো কিছুর প্রত্যাশা করছি সবাই, এবার করে দেখাবো ইনশাআল্লাহ্।’
তিনি আরও যোগ করেন, ‘আলহামদুলিল্লাহ্ আমাদের অনেক ভালো লাগছে। আজ আমাদের একটি কোভিড টেস্ট নিয়েছে, এটা যদি আমাদের নেগেটিভ আসে তাহলে আগামীকালের পরের দিন (মঙ্গলবার) আমরা অনুশীলনে যাবো। এটা নিয়ে সবার মধ্যেই রোমাঞ্চ কাজ করছে। আমরা অনেকদিন ধরে কাজ করছি না, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন সবার রেজাল্ট নেগেটিভ আসে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম