কোচ নিয়ে বিসিবির কাণ্ড দেখে ধুয়ে দিলেন মাশরাফী
কিন্তু এরপরও ক্রিকেটারদের কাছে পরম আরাধ্য মাশরাফির কোনো একটা ছোট্ট টিপস। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যা আমরা দেখেছিলাম তাসকিনের মধ্যে। সাবেক সতীর্থদের হতাশ করেন না ম্যাশও। সময় পেলেই ছুটে আসেন মিরপুরে, হাতে কলমেই দেখিয়ে দেন নানা কারিকুরি।
এদিকে দেশের ক্রিকেটের আলোচিত নানা বিষয় নিয়ে সময় সংবাদকে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন ম্যাশ। তিনি বলেন, জাতীয় দল পরীক্ষা-নিরীক্ষার জায়গা নয়। অথচ বাংলাদেশে সেটাই নির্দ্বিধায় করে যান বিদেশি কোচরা। আর এর ব্যাখ্যায় গৎবাঁধা উত্তর দেন বিসিবি কর্তারা। ভিনদেশি কোচদের একচ্ছত্র আধিপত্য বিস্তারের সুযোগ করে দেয় খোদ ক্রিকেট বোর্ডই।
কোচিং প্যানেল ব্যবস্থাপনায় বিসিবির কার্যক্রমে ক্ষুব্ধ সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। নড়াইল এক্সপ্রেস বলেন, ‘বিদেশি কোচদের যদি নানা রকমের চাওয়া পাওয়া থাকতে পারে, তাহলে আমাদের কেন তাদের কাছে চাওয়া পাওয়া থাকবে না।’ কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে, নিয়োগ দেওয়া কোচকে কিছুই বলতে পারে না বিসিবি। বিদেশি কোচের যাচ্ছেতাই সিদ্ধান্ত যেন মুখ বুঝে সহ্য করছে তারা।
ম্যাশ বলেন, অন্যান্য দেশের কোচরা খেলোয়াড়দের সম্পর্কে স্বচ্ছ ধারণা নিয়েই কোচিং শুরু করে। কিন্তু আমাদের এখানে সেটা কতটুকুন হচ্ছে। মুমিনুল-রিয়াদরা দুই ম্যাচ খারাপ খেললেই তাদের সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, কিন্তু সেটা কি ঠিক হচ্ছে? তাদের তো উচিত আগে খেলোয়াড়দের সম্পর্কে জানা।
হুট করে এসেই অস্ট্রেলিয়ার সংস্কৃতি এখানে চালু করে দিলেই তো হবে না। বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতি আর প্রেক্ষাপট না বুঝে নেওয়া সিদ্ধান্ত তো ভালো ফল আনছে না একেবারেই। নানা রকম উদ্ভট তথ্যে দিনকে দিন ড্রেসিংরুমের পরিবেশ আরও খারাপ হচ্ছে, যা নিয়ে পুরো হতাশ সাবেক অধিনায়ক।
মাশরাফী বলেন, জাতীয় দলকে এক্সপেরিমেন্টের জায়গা বানানো আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই না। পৃথিবীতে কোথাও এমনটা আপনি দেখতে পারবেন না। কিন্তু আমাদের সেটিই হচ্ছে। আমরা টেস্টের মতো ফরম্যাটে এক্সপেরিমেন্ট চালাই। এখানেই আমরা অন্যদের থেকে২০-২৫ বছর পিছিয়ে যাচ্ছি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- যুক্তরাষ্ট্র বনাম তুরস্ক ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নেদারল্যান্ডস বনাম তিউনিসিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জাপান বনাম সুইডেন: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচে একাদশে বড় পরিবর্তন আনছে লিওনেল স্কালোনি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live